সময় কলকাতা ডেস্ক:- ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের নাম, ‘শ্রমশ্রী’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফিরে যতদিন না শ্রমিকরা কাজ পাচ্ছেন, ততদিন তাঁদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করা হয়েছিল । নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর সেই ঘোষণা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে’ বিশেষ পোর্টাল দ্বারা শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়ে গিয়েছে।
তবে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশন গুলিতে একেবারে ভিন্ন ছবি ধরা পড়ছে।। চা বলয় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল এমনকি শহরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন স্টেশন গুলোতে।
মূলত ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশন গুলিতে ভিড় জমিয়েছেন তাঁরা। কেরালা, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে।
কেবল পুরুষেরাই নয় পুরুষদের সঙ্গে মহিলারাও পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। তাঁদের দাবি রাজ্যে কর্মসংস্থান নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাতা প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের।
এই মুহূর্তে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি রেলওয়ে স্টেশনের ছবিটা তুলে ধরা হল।
শুধু ব্লকের একটি রেলওয়ে স্টেশনে যদি এই ছবিটা ধরা পড়ে, তবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ঠিক মানুষ ভিন রাজ্যের কাজের জন্য পাড়ি দিচ্ছেন সেটাই এখন ভাবার বিষয়। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের অভিযোগ উঠেছিল। যার ফলে বাঙালি হেনস্থার প্রতিবাদে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি