সময় কলকাতা ডেস্ক: শুক্রবার দিল্লির আলিপুরের বাকুলি গ্রামের একটি নির্মীয়মান গোডাউনের একটি অংশ ধসে পড়ে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের, আহত প্রায় ১৫ জন।

ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে ১৪ জনকে রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লির ফায়ার সার্ভিস,স্থানীয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে এখনো উদ্ধার কার্য চালাচ্ছে। দেখা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে আর কেউ আটকে রয়েছে কিনা। দিল্লির ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানিয়েছেন তাদের কাছে বেলা ১টা নাগাদ একটি ফোন আসে। দুর্ঘটনার কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের টিম পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে। চারটি দমকলের গাড়ি পৌঁছে উদ্ধার কার্যে হাত লাগায়।

প্রায় ৬০০০ বর্গ গজ এলাকা জুড়ে গোডাউনটি নির্মাণ হচ্ছিল, তারই একটি অংশ আচমকায় ভেঙে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, ১০ জন ধ্বংসস্তূপ এর নিচে আটকে রয়েছে। পরে উদ্ধার করার সময় ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। পাঁচটি মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। তবে কি কারণে আচমকায় গোডাউনটি ভেঙে পড়ল সে বিষয়ে তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকরা।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!