সময় কলকাতা ডেস্ক, ২১মে : জম্মু-কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গি কার্যকলাপে বিরাট আঘাত। বৃহস্পতিবার পুলওয়ামা হামলার নাটের গুরু বা মাস্টারমাইন্ড ও জঙ্গি সংগঠন অল বদর কমান্ডার হামজা বুরহান অজ্ঞাত আততায়ীর হাতে নিহত। উগ্রপন্থী নেটওয়ার্কে “ডাক্তার ” নামে পরিচিত হামজা বুরহান মুজাফফরাবাদে বন্দুক হামলায় নিহত হয়। তার শরীরে একাধিক বুলেটের আঘাত মিলেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন, আর এই হামলাকে রূপ দেওয়ার পিছনে প্রধান ভূমিকা ছিল হামজা বুরহানের। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ, অনলাইন মৌলবাদ এবং দক্ষিণ কাশ্মীরে যুবকদের জঙ্গি ও নাশকতামূলক কার্যকলাপে নিয়োগ করার ক্ষেত্রে হামজা বুরহান বিগত এক দশক ধরেই যুক্ত। আরজুমান্দ গুলজার ওরফে হামজা বুরহানের জন্ম পুলওয়ামার খারবাটপোৱায়, ২০১৭ সালে পাকিস্তানে পড়াশুনোর উদ্দেশ্যে যায় বলে জানা গিয়েছে। সেখানে সে সংগঠিত মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপের ভিত গড়তে শুরু করে এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে তার নেটওয়ার্ক চালাতে শুরু করে। কিশোর -তরুণদের ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত করে। ২০১৮ সাল থেকে একাধিক ভিডিও প্রকাশ করতে থাকে হামজা যেখানে পুলিশ, নিরাপত্তাকর্মী এবং মৌলবাদ বিরোধী নাগরিকদের খোলাখুলি হুমকি দিতে থাকে বুরহান। পুলওয়ামা থেকে সফিয়ান পর্যন্ত তার দীর্ঘ প্রসারিত জঙ্গি সাম্রাজ্য গড়ে ওঠে। অস্ত্র কারবারি ইউসুফ বালোচের সঙ্গে যোগসাজোস রেখে সে কিশোরদের জঙ্গি কার্যকলাপে আনা এবং তাদের নিয়োগ করা -দুভাবে তার জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে থাকে। লওয়াপোৱা হামলায় যেখানে তিনজন যুবককে নিধন করা হয় তা হামজার নৃশংস রক্ত পিপাসার প্রথম ও উল্লেখযোগ্য প্রমাণ। পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালানোর পর বৃহস্পতিবার ভারত বিরোধী নৃশংস,মৌলবাদী -জঙ্গি নেতা নিকেশ হল ।
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
Oplus_131072


More Stories
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর, কত হতে পারে বর্ধিত বেতন? বকেয়া ডিএ কবে?