সময় কলকাতা ডেস্কঃ অবশেষে “বৈষম্য’ ঘুছতে চলেছে।এবার থেকে রূপান্তরকামীরাও চালাতে পারবেন বিমান। বুধবারই এমনটাই জানানো হয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে। এই নির্দেশিকা অনুযায়ী, রূপান্তরকামী প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষার পাশাপাশি এন্ডোক্রিনোলজিস্টের সার্জনের কাছ থেকে যে কোনও অস্ত্রোপচারের বিষয়ে একটি শংসাপত্রও জমা দিতে হবে। এমনকী গত এক বছরে করা সমস্ত পরীক্ষার রিপোর্টও জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রার্থী এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তিনি ককপিটে বসার ছাড়পত্র পাবেন।

ডিজিসিএ তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রূপান্তরকামী প্রার্থীদের মধ্যে যাঁরা হরমোন থেরাপি সম্পন্ন করেছেন বা যাঁরা ৫ বছর আগে থেরাপি শুরু করেছেন তাঁরাই বিমান চালাতে পারবেন। তবে তাঁদের মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং পরীক্ষাও করানো হবে। এই পরীক্ষাটি বিশ্ব প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রান্সজেন্ডার হেলথ দ্বারা নির্ধারিত ব্লুপ্রিন্টের ওপর ভিত্তি করে সম্পন্ন হবে। এই বিশেষ মেডিক্যাল পরীক্ষা লিঙ্গ-নির্বিশেষে সব প্রার্থীর জন্যই প্রযোজ্য।

প্রসঙ্গত, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার পাইলট, ২৩ বছর বয়সী অ্যাডাম হ্যারিকে অনেক আগেই বিমান চালানোর জন্য অযোগ্য ঘোষণা করেছিল ডিজিসিএ। অ্যাডাম হ্যারি দক্ষিণ আফ্রিকা থেকে একটি প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স নিয়েছেন। পরে তিনি বাণিজ্যিক পাইলট লাইসেন্সের জন্য কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত রাজীব গান্ধী একাডেমি ফর এভিয়েশন টেকনোলজিতে ২০২০ সালের জানুয়ারি মাসে রেজিস্টার হন। অ্যাডাম মেডিক্যাল টেস্টও দেন, কিন্তু ডিজিসিএ তাঁকে আনফিট বলে লাইসেন্স দেয়নি। এরপরই অ্যাডাম এই ঘটনার প্রতিবাদ করেছিল। অ্যাডামের প্রচেষ্টার পরেই ডিজিসিএ তাদের নীতি পরিবর্তন করেছে।


More Stories
অসুস্থ ও বিধ্বস্ত শারদ কাপুরের পাশে সোনু সুদ
মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে