Home » আবার আইসিসি চেয়ারম্যান হওয়া জয় শাহের লক্ষ্য কী?

আবার আইসিসি চেয়ারম্যান হওয়া জয় শাহের লক্ষ্য কী?

Oplus_131072

সময় কলকাতা, ১৬ নভেম্বর : আবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে জয় শাহ। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড বৈঠকে তাঁর এই পুনর্নিয়োগ চূড়ান্ত হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহ আরও দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। এই পদে তাঁর বিপক্ষে আর কোনো প্রার্থী ছিল না। জয় শাহ আগেই স্পষ্ট করে দিয়েছিলেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনা এবং ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবার এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।।

About Post Author