সময় কলকাতা ডেস্ক : ৫১ বছর বয়সও হয়নি তাঁর । একাধিক চলচ্চিত্রের নায়ক ছিলেন তিনি। নিউ আলিপুরের বাসিন্দা অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রে নায়ক ও খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। প্রায় তিন দশক ধরে ২০২২ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করে গেছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে খলনায়কের যশ বইটি বহুল প্রশংসিত। অথচ আশ্চর্যভাবে সময় বদলেছে, জীবন বদলে গেছে শারদ কাপুরের । সাম্প্রতিক অতীতের এবং এক সময়ের নামি তারকা শারদ কাপুর শারীরিকভাবে ভেঙে পড়েছেন, পাশাপাশি আর্থিকভাবেও রয়েছেন অনটনে।
অসুস্থ তারকার অসহায়তার ছবি নেট মহলে পীড়া দিয়েছে চলচ্চিত্র অনুরাগীদের মনে। শারদ কাপুর এতটাই অসহায় যে, নিজের পোষ্যদেরও ভরণ পোষণ করতে পারেননি। নিজেরও দিন কাটছে কায়ক্লেশে। এরকম সংকট কালে সামাজিক মাধ্যমে তিনি খড়কুটো আঁকড়ে ধরার মতো হাত বাড়িয়ে দিয়েছেন তার শুভানুধ্যায়ীদের আশায় । যথারীতি বিপদের দিনে উপস্থিত সোনু সুদ। বারবার বিপন্ন মানুষদের এবং হলিউড তারকাদের বিপদের দিনে হাত বাড়িয়ে দেওয়া যার মজ্জাগত সেই সোনু সুদ এগিয়ে এসেছেন তাঁর সমসাময়িক তারকাকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে।।
আরও পড়ুন সত্যজিৎ রায় কেন এত সফল ও জনপ্রিয় ?


More Stories
মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
চলে গেলেন মিঠু মুখার্জী