Home » মানিকের অপসারণে অন্তর্বর্তী স্থগিতাদেশ

মানিকের অপসারণে অন্তর্বর্তী স্থগিতাদেশ

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ২৬৯ জন শিক্ষকের বরখাস্তের যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশের উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিনই সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআই মানিক-মামলায় তদন্ত করলেও এখনই গ্রেফতার করতে পারবে না।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এই মামলার তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা।

উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি।

About Post Author