সময় কলকাতা ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে সিবিআই দফতরে হাজিরাও দিলেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তিনি জানান সিবিআই তাকে ডেকেছে, তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছেন।
বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পরে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এই ঘটনার তদন্তে নেমেই দেবরাজকে তলব করেছে সিবিআই। এদিন নির্ধারিত সময়ের মধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন দেবরাজ চক্রবর্তী। যদিও এ বিষয়ে অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই কেষ্টপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ করা হয়। তবে পুলিশ কোনওরকম সহযোগিতা করেনি বলেই দাবি করেন প্রসেনজিৎ-এর পরিবার। এরপরই আদালতের দ্বারস্থ হয় তারা। দোষীদের জন্য উপযুক্ত শাস্তির দাবিও তোলা হয়। পরে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা প্রসেনজিৎ দাসের মায়ের সঙ্গে কথাও বলে।

দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত দেবরাজ চক্রবর্তী। একসময় কংগ্রেস কর্মী ছিলেন তিনি। পরবর্তী সময় তৃণমূলে যোগদান করেন। বর্তমানে বিধাননগর পুরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তবে প্রসেনজিৎ দাস হত্যাকাণ্ডে কেন দেবরাজকে তলব করল সিবিআই তা নিয়েই একাধিক প্রশ্ন উঠছে দলের অন্দরে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি