সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারিঃ দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার পুনেতে হার্দিক পান্ডিয়াদের ১৬ রানে হারাল শনকারা। ম্যাচের শুরুতে টস জিতে লঙ্কা বাহিনীকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কা প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট ১৯০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততেই হত শ্রীলঙ্কাকে। অপরদিকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতার হাতছানি ছিল ভারতের সামনে। এদিন টসে জিতেও বড় ভুল করেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান তিনি। পুণের এই মাঠের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে প্রথমে ব্যাট করা দলই বেশিরভাগ শেষ হাসি হাসে। ভারতের অধিনায়কের ভুল সিদ্ধান্তের মাশুলও গুনতে হয় দলকে। সুযোগ পেয়ে কাজেও লাগালেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসের ভিতটা তৈরী করে দিয়ে যান দুই ওপেনার।

গোটা ম্যাচে ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল লজ্জাজনক। দ্বিতীয় ওভারে পরপর তিনটি নো বল করেন সদ্য চোট সারিয়ে দলে ফেরা আরশদীপ সিংহ। ভারতের হয়ে তিন উইকেট নেন ‘কাশ্মীরি এক্সপ্রেস’ উমরান মালিক। তিন উইকেট নেন তিনি। যদিও উমরানের বলের গতিকে কাজে লাগিয়ে ৪ ওভারে ৪৮ রান তোলেন লঙ্কার ব্যাটাররা।
I. C. Y. M. I! @umran_malik_01's timber strike to dismiss Bhanuka Rajapaksa ???? ????
Follow the match ▶️ https://t.co/Fs33WcZ9ag #TeamIndia | #INDvSL pic.twitter.com/ws8mPgS7oq
— BCCI (@BCCI) January 5, 2023
শ্রীলঙ্কার হয়ে ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক শনক। ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এটিই শ্রীলঙ্কার টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান। চার নম্বরে নেমে চারটি ছক্কা মেরে ঝোড়ো ৩৭ রানের ইনিংস খেলেন চারিত আশালঙ্কা করেন। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২০৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যেই ভারতীয় ব্যাটিং অর্ডারের চার ব্যাটার সাঝঘরে ফেরেন। মাত্র ৯ রানে আউট হন দীপক হুদাও। এরপর অক্ষর ও সূর্যের কাঁধে ভোর করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভারত। ২০ বলে অর্ধশতরান করেন অক্ষর। একের পর এক বল মাঠের বাইরে পাঠাতে শুরু করেন ‘স্কাই’। ৯১ রানের জুটি গড়েন সূর্যাক্ষর জুটি।

৩৬ বলে ৫১ রান করে সূর্য ফিরতেই ম্যাচের ভাগ্য লিখন হয়ে গিয়েছিল। এরপর ৩১ বলে ৬৫ রান করে ফেরেন অক্ষরও। শেষ দিকে নেমে চেষ্টা করেন শিবম মাভিও। কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ে ১৯০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ম্যাচ হেরে ভুল সিদ্ধান্তকেই হারের জন্য দায়ী করলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার