Home » ফাইনালেও ৫ গোল, জাপানকে উড়িয়ে সোনা ও বদলা দুটি নিল ভারত

ফাইনালেও ৫ গোল, জাপানকে উড়িয়ে সোনা ও বদলা দুটি নিল ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অক্টোবর: এশিয়া মহাদেশে নিজেদের আধিপত্য কায়েম রাখল ভারতের পুরুষ হকি দল (Indian Hockey Team)। এশিয়ান গেমসে (Asian Games) পুরুষদের হকিতে সোনা জয় ভারতের। ফাইনালে জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীত অভিষেকরা। ফাইনালেও জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত। একটি করে গোল করলেন মনপ্রীত সিং, অমিত রোহিদাস এবং অভিষেক। চলতি এশিয়ান গেমসে এনিয়ে মোট ২২ টি সোনার পদক এল ভারতের ঝুলিতে।

গ্রুপ পর্বে প্রায় প্রতি ম্যাচেই বিপক্ষ দলকে গোলের মালা পরিয়েছে ভারত। ফাইনালেও সেই গোলের ধারা বজায় থাকল হরমনপ্রীতদের।  গ্রুপ পর্বে জাপানকে অনায়াসে পরাস্ত করেছিল ভারত। শনিবারও চিত্রটা পাল্টায়নি। বল নিজেদের স্টিকের দখলে রেখে জাপানের গতি ও উইং-প্লের মোকাবিলা করে ভারত। যদিও এই ম্যাচে প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশুন্য। 

দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিট পর্যন্ত ভারতকে অপেক্ষা করতে হয় গোলের জন্য। ব্যাকহ্যান্ড শটে বল জালে জড়ান ভারতের প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং। প্রথম গোলের আগে পর্যন্ত জাপানের দলে যে লড়াই দেখা গিয়েছিল, সেই লড়াই উধাও হয়ে গেল। জাপানের দুর্ভেদ্য রক্ষণ অনায়াসে ভেদ করল ভারতের ছেলেরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার আক্রমণে লোক বাড়ায় ভারত। ড্র্যাগ ফ্লিক থেকে গোলে করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ভারতের তৃতীয় গোলটিও আসে এই কোয়ার্টারেই। অমিত রোহিদাসের গোলে ব্যবধান বাড়ায় ভারত।  

 

চতুর্থ কোয়ার্টারেও আধিপত্য দেখায় ভারত। এই কোয়ার্টারে আসে ভারতের চতুর্থ গোল। এবার গোলদাতা অভিষেক। দুরন্ত শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে তানাকার গোলে ব্যবধান কমায় জাপান। তবে খেলা শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে জাপানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে শেষ গোলটি আসে অধিনায়ক হরমনপ্রীতের স্টিক থেকে। 

আরও পড়ুন: এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে অঘটন, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে আফগানিস্তান

২০১৮ সালে জাকার্তা এশিয়াডে জাপানের কাছে হারতে হয়েছিল ভারতকে। ভেঙেছিল সোনা জয়ের স্বপ্ন। ব্রোঞ্জ জয় করে খুশি থাকতে হয়েছিল। এবার সেই জাপানকে হারিয়ে শোনা যায় এর পাশাপাশি গত এশিয়াডের মধুর প্রতিশোধ নিল ভারত। ২০১৪ সালের পর চিনের হাংজুতে এশিয়ান গেমসে হকিতে সোনা জয় ভারতের। এটা ভারতের এশিয়াডে হকিতে চতুর্থ সোনা। ১৯৬৬ সালে প্রথমবার সোনা জিতেছিল ভারত।

About Post Author