স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অক্টোবর: এশিয়ান গেমসের (ASIAN GAMES 2023) ফাইনালে ভারত পাকিস্তান (PAKISTAN CRICKET TEAM) দ্বৈরথের আশা শেষ। পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান (AFGANISTAN CRICKET TEAM)। প্রথমে ব্যাট করে ১১৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় আফগানিস্তান। শনিবার তাঁরা ফাইনালে মুখোমুখি হবে ভারতের (INDIAN CRICKET TEAM)।

এশিয়ান গেমসের পুরুষদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে ভারত। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে নামে পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের আশা ছিল বিশ্বকাপের আগে ফের হতে চলেছে ভারত-পাক দ্বৈরথ। তাও এশিয়ান গেমসের সোনার পদক নির্ণায়ক ম্যাচে। চলতি এশিয়া কাপে দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছে ভারত, পাকিস্তান-সহ বিশ্বকাপে সুযোগ পাওয়া চারটি দল। তবু ভারত পাকিস্তান ম্যাচ উন্মাদনায় ভাঁটা পড়েনি। তবে ক্রিকেট অনুরাগীদের আশায় জল ঢেলে দিল পাকিস্তান। কারণ শুক্রবার চিনে আফগানদের বিরুদ্ধে হেরে গেলেন কাশিমরা। প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পাসক শিবিরকে। ওপেনার ওমাইর ইউসুফ ছাড়া আর কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। আফগানিস্তানের সফল বোলার ফারিদ আহমেদ। এই বাঁ হাতি পেসার একাই নেন তিনটি উইকেট। মাত্র ১১৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন: সোনা জয়ের এক কদম দূরে ভারত, বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে রুতুরাজরা
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে আফগানরা। ৪.৩ ওভারে ৩৫রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল তাঁরা। তবে নূর আলির ও অধিনায়ক গুলবাদিন নৈবের ইনিংসে ম্যাচে ফেরে আফগানরা। নুর আলি জাদরান একাই করেন ৩৯ রান। অধিনায়ক গুলবাদিন নইব করেন ১৯ বলে ২৬ রান। এই দুই ইনিংসের সুবাদে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?