স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জানুয়ারি: কেটে গিয়েছে দীর্ঘ ২৭ বছর। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালে পার্থে ঐতিহাসিক সেই ম্যাচ জয়ের নায়ক ছিলেন কার্টলি অ্যামব্রোজ। গোটা ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি। তারপর ক্যাঙারুর দেশে ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি বলতে শুধুই শূণ্যতা। সেই খরা এবার কাটাল ক্যারিবিয়ানরা। গাব্বায় দ্বিতীয় টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দিলেন ক্রেইগ ব্রেইথওয়েটরা। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের নায়ক সামার জোসেফ।

কথায় বলে ‘মর্নিং শোজ দ্যা ডে’। এই কথার রেশ ধরে বলতে হয় বিশ্ব ক্রিকেট পেতে চলেছে তার আগামীর তারকাকে। তিনি ওয়েস্ট ইন্ডিজের জোরে বোলার শামার জোসেফ। ২৪ বছরের এই ক্রিকেটারের অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। দ্বিতীয় টেস্টেও তাঁর দাপটে ছারখার হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নদের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন। যদিও দ্বিতীয় ইনিংসে তাঁর বল করা নিয়ে তৈরী হয়েছিল অনিশ্চয়তা। কারণ, ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস চলাকালীন মিচেল স্টার্কের ইনসুইং ইয়র্কার পায়ে লাগে শামারের। যন্ত্রণা নিয়ে নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। অনেকেই মনে করেছিলেন আর বল হাতে দ্বিতীয় ইনিংসে দেখা যাবেনা শামারকে। ফলে অনায়াসে ম্যাচ জিতে নেবেন কামিন্সরা।
Incredible scenes at the Gabba as West Indies win their first Test on Australian soil in nearly 27 years!#WTC25 | #AUSvWI ????: https://t.co/N6KX6GPcfk pic.twitter.com/Jdz82MAhgL
— ICC (@ICC) January 28, 2024
আরও পড়ুন: EAST BENGAL: সুপার কাপের ফাইনালের আগে কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের হ্যামলিনের বাঁশিওয়ালা
তবে তিনি ২২ গজে পা দিয়েছেন তারকা হতে। প্রমাণ করলেন ২৪ বছরের শামার। পায়ে চোট নিয়ে টানা ১১.৫ ওভার বল করলেন। তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা করেছিল বিশ্বচ্যম্পিয়নরা। রান খরচ করলেও নিয়মিত উইকেট নিয়ে গেলেন। ৬৮ রান খরচ করলেও নিলেন নিলেন সাত সাতটি উইকেট। গাব্বায় দ্বিতীয় ইনিংসে তাঁর আগুণে বোলিংয়ের শিকার হলেন ক্যামেরণ গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শরা। ক্রিজে একমাত্র লড়াই করছিলেন স্টিভ স্মিথ। ৯১ রানে তিনি অপরাজিত রইলেন। তবে শামারের দাপটে সঙ্গ দেওয়ার কাউকে পেলেন না স্মিথ। ম্যাচ ও সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

গাব্বায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩১১ রানে শেষ হয় তাদের ইনিংস। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অতিরিক্ত আত্মবিশ্বাসই কি ডোবালো বিশ্বচ্যাম্পিয়নদের? ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ১৯৩ রানে। জিততে হলে অজিদের প্রয়োজন ছিল ২১৬ রান। তবে ২০৭ রানেপ বেশি তুলতে পারেনি তারা।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব