Home » Shreya Pande in Rose Valley: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের

Shreya Pande in Rose Valley: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের

সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিলঃ রোজভ্যালি (Rose Valley) মামলায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তদন্তে উঠে আসে শ্রেয়ার নাম। অভিযোগ, রোজভ্যালির থেকে টাকা নিয়েও বরাত পাওয়া কাজ শেষ করেনি শ্রেয়ার ইন্টিরিয়র ডেকরেশন সংস্থা। ওই সংস্থার সঙ্গে রোজভ্যালির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল বলেও অভিযোগ। বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়েছে রোজভ্যালি মামলার চার্জশিট। সিবিআইয়ের দাবি, ২ কোটি ২২ হাজারের বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায়। এমনকী রোজভ্যালির টাকায় চিন সফরে ঘুরে এসেছেন শ্রেয়া। এর পাশাপাশি মন্ত্রী কন্যা হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোরও অভিযোগ উঠছে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রেয়া। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ের দাবি, টাকা লেনদেন নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ ডাহা ফেল করেছে, আপনি পারবেন ৪০ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে?

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী কন্যার সংস্থাও কাজের বরাত পেয়েছিল। কিন্তু, প্রাপ্য টাকার থেকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল তাঁর সংস্থাকে। সেই টাকাও শ্রেয়া ফেরাননি বলে অভিযোগ। শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি রোজভ্যালি একটি চিটফান্ড সংস্থা জানার পরও শ্রেয়া সেই সংস্থার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছেন। তবে, সিবিআই চার্জশিট শ্রেয়া পাণ্ডের নাম থাকলেও ইডির চার্জশিটে নাম নেই তাঁর।

প্রসঙ্গত, এর আগে নারদকাণ্ডের তদন্তের সময়েও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরা করতেই শ্রেয়ার নাম উঠে আসে। তদন্তকারীরা সেই সময়ে জানিয়োছিলেন, শ্রেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকার লেনদেন হয়েছে, কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সময় ইডি সূত্রে জানা যায় , রোজভ্যালির থেকে শ্রেয়া এবং তাঁর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’কোটি টাকা ঢুকেছিল। জানা গিয়েছে, মন্দারমণিতে রোজভ্যালির হোটেল এবং পার্কস্ট্রিটে একটি অফিস সাজাতে রোজভ্যালির সঙ্গে চুক্তি হয় শ্রেয়ার সংস্থার। যদিও শ্রেয়া এবং তাঁর বাবা সাধন পাণ্ডে সেই সময়ে জানিয়েছিলেন, ব্যবসার কারণেই টাকা লেনদেন হয়েছিল।

#ShreyaPandeinRoseValley

#RoseValleyCase

#Latestbengalinews

About Post Author