সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চ : বুধবার গভীর রাতে কলকাতার পাটুলিতে চলল গুলি। নিহত হলেন এক যুবক। নিহতের নাম রাহুল দে। নিহত রাহুল দে জনৈক জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে রাতে দেখা করতে গিয়েছিলেন। জিত মুখোপাধ্যায় ফোন করে রাহুলকে তার বাড়িতে ডেকেছিলেন। জিৎ মুখোপাধ্যায় নিজেও গুলিতে আহত হয়েছে। ঘটনার কার্যকারণ এখনও রহস্য ঢাকা। জিত মুখোপাধ্যায়ের স্ত্রী জানিয়েছেন যে গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় ও গুলি করে।আততায়ীদের পরিচয় জানা যায়নি, যেমন জানা যায়নি কী কারনে গুলি চলেছে । নিহত যুবক তৃণমূল কর্মী হলেও খুনটিকে রাজনৈতিক কারণ বা রাজনৈতিক প্রতিহিংসাবশত বলে মনে করার যথেষ্ট কারণ এখনই তদন্তকারী পুলিশরা নিশ্চিতভাবে মনে করছেন না।তবে জিত মুখোপাধ্যায়ের সঙ্গে কেন রাহুল দেখা করতে গিয়েছিলেন এবং কারা এই ঘটনায় গুলি চালায় তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ।।
#পাটুলিতে শুট আউট- নিহত যুবক


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত
শৌচাগারের টাকা সাফ, কাঠগড়ায় বিজেপি নেত্রীর স্বামী।