সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল : এবারের আইপিএলে নজরকাড়া ও উদীয়মান ভারতীয় তারকার সংখ্যা কম নয়। IPL 2024 সেরা প্রতিভাবান ভারতীয় তরুণ একাদশ কারা?
এবারের আইপিএলে এমন কিছু তারকা সামনে এসেছেন যারা ভবিষ্যত সময়ের ভারতের সম্পদ হতে পারেন। তাঁদের কেউ কেউ দুই বা এক বছর আগে আইপিএলে যাত্রা শুরু করলেও এবারই তাঁরা প্রথম চমক দেখিয়েছেন। এরা ভবিষ্যতের ভারতীয় তারকা হয়ে উঠতে পারেন যেমন হয়ে উঠতে চলেছেন যশস্বী, ধ্রুব জুরেল বা রিঙ্কু সিং । এবারের ভারতীয় তরুণদের মধ্যে অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, মায়াঙ্ক যাদব রীতিমত চমকে দিয়েছেন। এরকম বেশ কয়েকজনকে নিয়ে সময় কলকাতার বাছাই করা 2024 IPL সেরা তরুণ ভারতীয় একাদশ গড়া হয়েছে। আইপিএলের দর্শকরা এদের দিকে নজর রাখছেন বা রাখবেন বলাই বাহুল্য।
এবারের আইপিএলে নতুন ও তরুণ ভারতীয় তারকাদের একাদশ ( বাড়তি একজন ইমপ্যাকট প্লেয়ার রয়েছেন ) অভিষেক শর্মা, প্রভসিমরান সিং, আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং, নীতিশ কুমার রেড্ডি, রামনদীপ সিং, অভিষেক পোড়েল, সাই কিশোর,যশ ঠাকুর , মায়াঙ্ক যাদব, রসিক দার, হরশিত রানা।


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?
ভারত জিতল তবুও প্রশ্ন থাকছে