সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : প্রতিদান ফিরিয়ে দিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা প্রবল করে তোলা দক্ষিণ আফ্রিকার ঋণ শোধ করে দিল ভারত। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে জেতায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার পরে দ্বিতীয় দল হিসেবে যেমন ছিটকে গেল জিম্বাবুয়ে তেমনই ভারতের জয় নিশ্চিত করে দিল দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট। ভারতের জয়ের ফলে ইংল্যান্ডের পরে দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেল।
জিম্বাবয়ে কে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো ভারত। ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটসম্যান রান পেলেও বোলিংয়ে ভারতের দুই প্রধান অস্ত্র বুমরা ও বরুণ ছিলেন নিষ্প্রভ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হেরে রানরেট খারাপ জায়গায় চলে গেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে রানরেট ভালো করার সুযোগ পেয়েও শিবম দুবেকে দিয়ে ব্যাটিং প্র্যাকটিস করানো হল জিম্বাবুয়েকে এবং দুবে দু ওভার বল করে মাত্র চার রানের জন্য বোলিংয়ে হাফ সেঞ্চুরি করতে পারলেন না! আশ্চর্যজনকভাবে সূর্য কুমার ও গম্ভীররা ধরেই দেখেছেন ওয়েস্ট ইন্ডিজকে হয়তো হারাতে বেগ পেতে হবে না। ইতিবাচক দিক একটাই, অভিষেক ও তিলকের ফর্মে ফেরা। চমৎকার বল করলেন আরশদীপ সিং। জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট আরও একবার অপরাজিত থেকে ৯৭ রান করলেন। ২২ বছরের এই ব্যাটার সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সেরা আবিষ্কার। জিম্বাবুয়ে তবুও প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরে ক্রিকেট প্রেমীদের এখন চোখ থাকবে গ্রুপের শেষ ম্যাচের দিকে যেখানে সেমিফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।।


More Stories
মাত্র ৫ ম্যাচ খেলেই কি প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হবেন সঞ্জু?
আবার ভারত বিশ্বকাপ ফাইনালে
ভয়ঙ্কর ফিন অ্যালেন, নিউজিল্যান্ড ফাইনালে