Home » আইএসএল ফাইনালে মোহনবাগান

আইএসএল ফাইনালে মোহনবাগান

সময় কলকাতা ডেস্ক,২৯ এপ্রিল : আইএসএল ফাইনালে মোহনবাগান। সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট হারিয়ে দিল ওড়িশা এফসিকে। ওড়িশার মাঠে ১-২ গোলে হেরে এলেও রবিবার তারা মধুর প্রতিশোধ নিল। কামিন্স ও সাহালের গোলে ঘরের মাঠে ২-০ গোলে মোহনবাগান জিতল ফিরতি লেগ। স্বাভাবিকভাবেই  ৩-২ গোলের এগ্রিগেটে মোহনবাগান টানা দ্বিতীয়বার পৌঁছে গেল আইএসএল ফাইনালে। লিগ উইনার্স শিল্ড জেতার পরে আইএসএল জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে হাবাসের ছেলেরা প্রথম থেকেই ঝাঁপায়। তাদের সামনে একাধিক গোলের সুযোগ আসে।ওড়িশাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। সুযোগের অপচয়ের মধ্যে পেত্রাতোসের শট অমরিন্দর আংশিক প্রতিহত করলে তা গোলে ঠেলে দেন কামিন্স। প্রথমার্ধের ২২ মিনিটে এই গোলের পরে, খেলার সংযোজিত সময়ে সাহাল ওড়িশার কফিনে শেষ পেরেক পুঁতে দেন। এই পরাজয়ের ফলে ওড়িশা এফসি লোবেরার প্রশিক্ষণে একটি ট্রফিহীন মরশুম শেষ করল ।।

About Post Author