Home » UEFA Euro Cup 2024 : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে কারা কাদের প্রতিপক্ষ, কবে রয়েছে ম্যাচ?

UEFA Euro Cup 2024 : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে কারা কাদের প্রতিপক্ষ, কবে রয়েছে ম্যাচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জুলাইঃ জমে উঠেছে উয়েফা ইউরো কাপের লড়াই। ইতিমধ্যে প্রতিযোগিতার প্রথম দুই পর্বের খেলা সমাপ্ত। মাঝে আর দুই দিনের বিশ্রাম। তারপর শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনালে নামবে যোগ্যতা অর্জনকারী দল সেরা আটটি দল। কোন কোন দল শেষ আটে যোগ্যতা অর্জন করেছে, দেখে নেওয়া যাক…

৫ জুলাইঃ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি রয়েছে শুক্রবার অর্থাৎ ৫ জুলাই। ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় খেলা শুরু হবে। ম্যাচটি হবে স্টুটগার্ডের এমএইচপির অ্যারেনায়। প্রথম কোয়ার্টারে মুখোমুখি জার্মানি ও স্পেন। এবারে এই দুটি দলকে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবে বেছে নিয়েছিল বিশেষজ্ঞরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে এই দুই দলের মধ্যে একটি দলকে বিদায় নিতে হবে। সুপার সিক্সটিনে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আয়োজক জার্মানি। অন্যদিকে জর্জিয়াকে ৪-১ গোলে ধরাশায়ী করে শেষ আটের টিকিট পেয়েছে স্পেন। ফলে ইউরোপের এই দুই শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশের লড়াই দেখার জন্য প্রতীক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।   

৬ জুলাইঃ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পর্তুগাল ও ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু হলে ম্যাচ। এই লড়াইটাও হাড্ডাহাড্ডি হবে বলে মত বিশেষজ্ঞদের। এই ম্যাচটি হবে হ্যামবুর্গে। সুপার সিক্সটিনে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। অন্যদিকে নাটকীয় ম্যাচ টাইব্রেকারে জিতেছে পর্তুগাল। তারা হারিয়েছে স্লোভেনিয়াকে।

৬ জুলাইঃ তৃতীয় কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে শনিবার রাত সাড়ে নটায়। বার্লিনের এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড। ডুসেলডর্ফে মুখোমুখি হবে দুই দল। ইতালিকে ২-০ গোলে হারিয়েছে এই পর্বের যোগ্যতা অর্জন করেছে সুইস বাহিনী। ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন গ্রানিথ হাকারা। অন্যদিকে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছেন হ্যারি কেনরা। এবারের প্রতিযোগিতায় থ্রি লায়ন্সকেও ফেভারিট মনে করছেন অনেকে। কিন্তু ট্রফি জয়ের স্বাদ পেতে হলে সুইজারল্যান্ড বাধা টপকাতে হবে গতবারের ফাইনালিস্টদের।

আরও পড়ুনঃ Optical Illusion: বেশিরভাগ পাঠক এই ধাঁধার সমাধান করতে ব্যর্থ, আপনি পারবেন নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে?

৭ জুলাইঃ কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও তুরস্ক। ডাচরা ফেবারিট হলেও এবারে দারুণ খেলছে তুরস্কও। ভাল কিছু ফুটবলার রয়েছেন।প্রি-কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে অস্ট্রিয়াকে।খেলার ফল ২-১। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে তৃতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভ্যান ডাইকরা। কিন্তু সেখানে বেশ দাপটের সঙ্গে রোমানিয়াকে তারা হারিয়ে দিয়েছেন।

About Post Author