উত্তম পাল, সময় কলকাতা, ৫ জুলাই : নিপীড়ন আর অত্যাচারের নাম শুধু যে শেখ শাহজাহানের মত ” জমি – মাফিয়া” রা নয় তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাল চোপড়া। বুকে চেপে থাকা যন্ত্রণা আর অসহায়তার নাম শুধু উত্তর ২৪ পরগনার সন্দেশখালি নয়, উত্তর দিনাজপুরের চোপড়াও। চোপড়ার অত্যাচারিত মানুষও অবশেষে রাস্তায় নামলেন। পথে নেমে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা জানালেন মুখ বুজে সইতে থাকা সন্ত্রাসের ইতিবৃত্ত। অন্যদিকে, জনরোষের বিস্ফোরণে সন্দেশখালিতে যেরকম উত্তম সর্দার, শিবু হাজরা ও শেখ শাহজাহানকে গ্রেফতার হতে হয়েছিল, চোপড়াতে জেসিবি, আনারুলের পরে গ্রেফতার হল মাতাল।

সন্দেশখালি ঘটনায় শেখ শাহাজাহান নিখোঁজ হবার পরই শাহাজাহানের অত্যাচারের কাহিনী প্রকাশ্যে আসে। প্রায় সমান্তরাল ছবি চোপড়ার।

সন্দেশখালির পুনরাবৃত্তি।একই রকম ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। জেসিবি, আমিরুল সহ তার সাকরেদরা গ্রেফতার হতেই সাধারন মানুষের অত্যাচার প্রকাশ্যে আসল। বৃহস্পতিবার চোপড়া বিধানসভা অর্ন্তগত ইসলামপুর থানার সুজালী এলাকার দোর্দন্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল ও তার ভাই মহ: খালেকের বিরুদ্ধে সাধারন বিরুদ্ধে উগরে দিলেন। রাতেই হাজার হাজার মানুষ ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে হাজির হয়ে খালেকের অত্যাচারের কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। রামগঞ্জ ফাঁড়ির পুলিশ রাতেই খালেককে গ্রেফতার করে।শুক্রবার ধৃত খালেক ওরফে মাতালকে দশদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে। অত্যাচারিত গ্রামবাসীদের অভিযোগ, আব্দুল এবং খালেকের ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেন নি।জেসিবি, আনারুলরা গ্রেফতারের পর পুলিশের উপর কিছুটা আস্থা ভেড়েছে। তাই তারা এদের অত্যাচারের কথা পুলিশের কাছে তুলে ধরলেন।সুজালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুলের শারীরিক অত্যাচারে এক ব্যাক্তি কার্যত পঙ্গু হয়ে গেলেও তাদের ভয়ে এতদিন পুলিশের কাছে মুখ খুলতে পারেন নি। এবার আক্রান্ত গ্রামবাসিরা পুলিশের দ্বারস্থ হলেন। পথে নেমেছেন মানুষ।।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫