Home » ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫

ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ : জলপাইগুড়ির ময়নাগুড়িতে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ তরুণী। আহত আরও ৫, এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর,বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি সাতজন আরোহীকে নিয়ে ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। মৌলানি কালীরস্থান সংলগ্ন ওভারব্রিজে ওঠার সময় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারায় এবং ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা প্রায় সবাই ভিতরেই আটকে পড়েন, এক তরুণী ছিটকে পড়েন বাইরে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ট্রাফিক পুলিশ,  ক্রান্তি ফাঁড়ির পুলিশ । যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার কাজ শুরু করা হয়।  আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুই তরুণীকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন— জলপাইগুড়ি শহরের বাসিন্দা বছর চব্বিশের পৌলোমী বাগচী  এবং কোচবিহারের জামালদহের বাসিন্দা খেয়ালী মন্ডল যার বয়স তেইশ । বাকি পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্রান্তি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। এই ঘটনায় যারা আহত যারা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে  হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

About Post Author