সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ : এসআইআর নিয়ে তৃণমূলের লড়াই, অনুপ্রবেশকারীদের রক্ষা করার লড়াই। ব্রিগেড বিজেপির সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার খড়্গহস্ত হলেন তৃণমূল তথা রাজ্যে শাসক দলের বিরুদ্ধে । তিনি দ্ব্যার্থহীন ভাষায় বললেন, এবারের নির্বাচন বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই। মোদি বলেন, এই লড়াই শুধু সরকার পরিবর্তনের নয়, বরং “বাংলার আত্মাকে রক্ষা করার” লড়াই। তিনি একে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সাথে তুলনা করে বলেন যে, ব্রিগেড থেকেই নতুন বাংলার বিপ্লবের দামামা বেজে উঠল।
প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল অভিযোগ আর পরিবর্তনের অঙ্গীকার। তিনি অভিযোগ করেন যে বাংলায় বর্তমানে ধর্ষকরা সুরক্ষিত এবং তৃণমূল সরকার গুন্ডাদের পয়সায় চলছে । তিনি আরও দাবি করেন যে, তৃণমূল ভয় দেখানোর রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ভোটার ও বিরোধীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।
ব্রিগেডে সভার আগে প্রধানমন্ত্রী রাজ্যে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার সংযোগকারী প্রকল্পের উদ্বোধন করেন এবং জানান যে পশ্চিমবঙ্গ থেকে ভারতের উন্নয়নের নতুন অধ্যায় লেখা হচ্ছে। সভা থেকে তিনি দুর্নীতি বন্ধ এবং ভয়মুক্ত সমাজ গড়ার ডাক দেন। অনুপ্রবেশকারীদের আড়াল করার অভিযোগে শাসকদলের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করেন যে, যারা ভয় দেখাচ্ছে তাদের হাত থেকে মুক্তি মিলবে এবং আসন্ন নির্বাচন হবে কাটমানি সংস্কৃতির ইতি টানার নির্বাচন।।


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?