Home » Argentina Football Team : মারাত্মক অভিযোগ মেসিদের বিরুদ্ধে, ফিফার দ্বারস্থ হল এমবাপ্পের দেশ

Argentina Football Team : মারাত্মক অভিযোগ মেসিদের বিরুদ্ধে, ফিফার দ্বারস্থ হল এমবাপ্পের দেশ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুলাইঃ বিশ্বকাপ জয়ের পরে কুরুচিকর অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। শুধু তাই নয় ফাইনালে পরাজিত ফরাসী দলের কয়েকজন ফুটবলারকে নিয়ে কটূক্তিও করেছিলেন তিনি। আবারও ট্রফি জয়ের উদযাপনে নতুন বিতর্কের জন্ম দিল আর্জেন্টিনা দল। দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। এর বিরুদ্ধে ইতিমধ্যে ফিফার দ্বারস্থ হয়েছে ফ্রান্স ফুটবল সংস্থা। তাঁদের তরফে আর্জেন্টিনার বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে। যদিও এসবের মধ্যেই নিজের সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই অভিযোগে অভিযুক্ত চেলসির মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজ।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024: ইউরোর সেরা একাদশে আধিপত্য স্পেনের, ফাইনালে উঠলেও ইংল্যান্ড থেকে জায়গা হল মাত্র একজনের

আরও পড়ুনঃ Optical Illusion: দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

মঙ্গলবার রাতে ফ্রান্সের ফুটবল সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “ফরাসী ফুটবল দলের সদস্যদের বিরুদ্ধে করা আর্জেন্টিনা দলের ফুটবলারদের মন্তব্য গ্রহণযোগ্য নয়। ফরাসী ফুটবল সংস্থার সভাপতি ফিলিপ ডিয়ালো এই অগ্রহণযোগ্য বর্ণবিদ্বষমূলক ও বৈষম্যমূলক মন্তব্যের তীব্র নিন্দা করছেন।” এই মন্তব্যের বিরুদ্ধে তাঁরা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা ফিফার দ্বারস্থ হবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার চিলিকে হারিয়ে পরপর দুইবার কোপা আমেরিকা জয়ী হয়েছেন মেসিরা। আমেরিকায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেতার পর গোটা দল দেশে ফিরছিল উৎসবের মেজাজে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই উৎসবের মুহূর্ত সমর্থকদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন দলের অন্যতম তারকা এঞ্জো ফার্নান্ডেজ। সেখানেই বিপত্তি ঘটে। লাইভ ভিডিওতে শোনা যায় বর্ণবিদ্বেষী মন্তব্য করছেন তাঁরা। নিশানা করা হয় ফ্রান্সের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের। বলা হয়, “ওরা অ্যাঙ্গোলার বাসিন্দা। কিন্তু খেলে ফ্রান্সের হয়ে। বাবা নাইজেরিয়ান-মা ক্যামেরুনের হলেও তাঁদের পাসপোর্ট ফ্রান্সের।”

এই মন্তব্যকে ভাল চোখে নেননি ফরাসী ফুটবলারেরা। তাঁদের মধ্যে অনেকে এঞ্জোর সঙ্গে ক্লাব দল চেলসিতে খেলেন। তাঁরাও সঙ্গে সঙ্গে সতীর্থের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। চাপের মুখে ক্ষমা চান এঞ্জোও। তিনি লেখেন, “ইনস্টাগ্রামে ভিডিও কাণ্ডের জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। সেই গানে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, তা কুরুচিকর। সেই ভাষার প্রয়োগ করার জন্য কোনও অজুহাত নেই। আমি যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরোধিতা করি। আমি ক্ষমাপ্রার্থী উচ্ছ্বাসের বাঁধনহারা আবেগে ভেসে গিয়ে। সেই ভিডিও, সেই মুহূর্ত বা সেই কথা আমার চরিত্রের সঠিক প্রতিচ্ছবি নয়। আমি সত্যিই দুঃখিত।”

 

About Post Author