Home » Australia vs Scotland: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান ইংলিসের, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় অজিদের

Australia vs Scotland: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান ইংলিসের, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় অজিদের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৭ সেপ্টেম্বর: কুয়াশাচ্ছন্ন এডিনবার্গে উঠল ইংলিশ ঝড়। খড়কুটোর মত উড়ে গেল স্কটল্যান্ড। মাত্র তেতাল্লিশ বলে শতরান করে দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন ঊনত্রিশ বছরের এই ডানহাতি ব্যাটার। ইংলিসের সঙ্গে বোলারদের একতরফা দাপটে মসৃন জয় পেল অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে অস্ট্রালিয়কে ব্যাট করতে পাঠান স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। ব্যাট হাতে ওপেন করতে নামেন অস্ট্রেলিয়ার দুই বিধ্বংসী ব্যাটার ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রাভিস হেড। সিরিজের প্রথম ম্যাচে ঝড় তুলে বোলারদের হারহিম করে দিয়েছিলেন হেড। তবে শুক্রবার তাঁকে প্রথম বলেই শুন্য রানে ফিরিয়ে দেয় স্কটল্যান্ডের ব্রাডলি কারি। তেমন কিছু করতে পারেননি ম্যাকগার্ক। মাত্র ১৬ রানে ফিরে আসেন সাজঘরে। সেখান থেকেই গ্রীনের সঙ্গে জুটি বেঁধে খেলার হাল ধরেন ইংলিশ। ব্যাস এডিনবার্গে শুরু হয় ইংলিশ নামের কালবৈশাখী। কারির বলে গ্রীন ৩৬ রানে মাঠ ছাড়লেও স্কটল্যান্ড থামাতে পারেনি ইংলিসকে। আগ্রাসী মেজাজে চলতে থাকে রানের বন্যা। তিনটি উইকেট তুলে নেওয়া কারিকেই পরপর দুটি ছয় মেরে ৪৩ তম বলে সম্পূর্ণ করেন ব্যক্তিগত শতরান। যা একজন অস্ট্রেলিয়ানের ব্যাট থেকে কুড়ি ওভারের ফরম্যাটে সব থেকে দ্রুততম শতরান। অবশেষে উনিশতম ওভারে ক্রিস্টোফার সোলের বলে ক্যাচ তুলে দেন, যে সুযোগ হাতছাড়া করেননি বেরিংটন। ১০৩ রান করে বাইশ গজ ছাড়েন ইংলিশ। এছাড়াও স্টয়েনিস ও টিম ডেভিদের ২০ ও ১৭ রানে সৌজন্যে অজিরা পৌঁছায় ১৯৬ রানের টার্গেটে। 

আরও পড়ুন: Brij Bhushan attacks Vinesh: কংগ্রেসের টিকিটে প্রার্থী হতেই বিনেশের বিরুদ্ধে পাল্টা মারাত্মক অভিযোগ করলেন ব্রিজ ভূষণ

রান তাড়া করতে নেমে ১২৬ রানেই ঝরে যায় স্কটল্যান্ডের ব্যাটিং। চার উইকেট নিয়ে বোলিং বিভাগে দাপট দেখান স্টয়েনিস। গ্রীনের খাতায় দুই উইকেট। এছাড়া জাম্পা, হার্ডি ও বাটলেট নিয়েছেন একটি করে উইকেট। সিরিজটি তিন ম্যাচের হলেও প্ৰথম দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করে ফেলেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে নিয়মরক্ষা করতে মাঠে নামবে দুই দল।

About Post Author