সময় কলকাতা :সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর গ্রুপ বি-এর ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে ভারতের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন সুহেল আহমেদ ভাট। আব্দুল রাবিহকে বক্সের ভেতর ফাউল করেন মালদ্বীপের হুসেইন সিফাউ ইউসুফ। রেফারির দেওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল আহমেদ ভাট। ভারত গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩- ২ গোলে হারিয়ে দিয়েছিল। ফলে গ্রুপ থেকে ভারত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে যায়। ইতিমধ্যেই প্রতিযোগিতায় দুটি ম্যাচে তিনটি গোল পেয়েছেন সুহেল ভাট।।
সাফ সেমিফাইনালে ভারত
Oplus_131072


More Stories
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
চালকের আসনে পাকিস্তান
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত