সময় কলকাতা : ৭২ বছর বয়সে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে কৃষ্ণনগর দক্ষিণের তিনবারের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রয়াত হলেন।জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন মমতা ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পরে তাঁকে জেলে যেতে হলেও তিনি মমতা তৃণমূল ত্যাগ করেননি। জেল থেকে মুক্তি পাওয়ার পরে সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল। রক্তনালীতে ব্লকেজ ধরা পড়ে তাঁর। অক্টোবর মাসের গোড়ায় বাইপাস সার্জারি হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হলেও অবস্থার উন্নতি হয়নি, বরং ধীরে ধীরে মাল্টি অর্গান ফেলিওর হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি যখন গুরুতর অসুস্থ তখনই মমতা তৃণমূলের দুই সক্রিয় নেতা-নেত্রী কুনাল ঘোষ ও মহুয়া মৈত্র তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তারা অভিযোগ করেছিলেন যে , ষড়যন্ত্র করে তাকে জেলে পাঠানোর পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন উজ্জ্বল বিশ্বাস যার ফলে তিনি শারীরিকভাবেও ভেঙে পড়েন।।
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর