সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক,১২ অক্টোবর: স্কোরবোর্ডে দেখে বোঝা মুশকিল ওডিআই নাকি টি-টোয়েন্টি। দু’শত রান যে ফরম্যাটে কঠিন টার্গেট হিসাবে ধরা হয়, সেখানে বাংলাদেশের বোলারদের দুরমুশ করে দিয়ে ২৯৭ রান করল ভারত। সঙ্গে গড়ে দিল নতুন রেকর্ড। আজকের আগে কুড়ির ফরম্যাটে ভারতের সবচেয়ে বড় স্কোর ছিল ২৬০ রান। তবে আজ সঞ্জু স্যামসাং, সূর্য কুমার, হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে গম্ভীরের দল নতুন রেকর্ড গড়ে দিল। একটা সময় মনে হয়েছিল আজ ৩০০ রানের সীমানাও পেরিয়ে যাবে ভারত। আর মাত্র তিন রান করলেই সেই ফলকও ছোঁয়া হয়ে যেত সূর্য কুমারদের। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে দলগুলিকে বিশ্ব চেনে তাঁর মধ্যে একমাত্র নেপাল রয়েছে ভারতের আগে। মঙ্গলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ৩১৪ রান করেছিল তাঁরা।
বিস্তারিত আসছে …


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া