Home » India vs Bangladesh: নিজামের শহরে নবাবিয়ানা ভারতের, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভাঙলেন সূর্যরা

India vs Bangladesh: নিজামের শহরে নবাবিয়ানা ভারতের, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভাঙলেন সূর্যরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবরঃ দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। শনিবার হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচেও দাপুটে জয় ছিনিয়ে নিলেন সূর্য কুমার যাদবেরা। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশকে নামিয়ে আনলেন বাস্তবের মাটিতে। প্রথমে ব্যাট করে কার্যত তাণ্ডব চালালেন ভারতীয় ব্যাটারেরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান তুললেন তাঁরা। জবাবে ১৬৪ রানে থেমে যায় সফরকারী দেশের ইনিংস। এই ম্যাচে একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে  নিজামের শহর। সেগুলি দেখে নেওয়া যাক একনজরে….

আরও পড়ুনঃOPTICAL ILLUSION: নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?

আরও পড়ুনঃ Lionel Messi: মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় অধরা, এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানঃ টি-টোয়েন্টি ক্রিকেটে দু’বার বিশ্বচ্যাম্পিয়নদের এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬০ রান করেছিল ভারত। এত দিন সেই রানটাই সর্বোচ্চ ছিল। শনিবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
  • টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ রানঃ আইসিসির টেস্ট খেলার স্বীকৃতি থাকা  দলগুলির মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারত। এত দিন সেই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭৮ রান করেছিলেন তারা। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান  করে শীর্ষে চলে গেল ভারত। পাশাপাশি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও দলের এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৯ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ৩১৪ রানের রেরর্ডটি অল্পের জন্য রক্ষা পায়।
  • এক ইনিংসে সর্বাধিক বাউন্ডারিঃ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মোট ৪৭ টি বাউন্ডারি মেরেছে ভারত। সঞ্জু-সূর্যদের ব্যাট থেকে এসেছে ২৫ টি চার ও ২২ টি ছয়। এটিও একটি বিশ্বরেকর্ড। আগে তুরস্কের বিরুদ্ধে ৪৩ টি বাউন্ডারি মারে চেক প্রজাতন্ত্র। এ দিন সেি রেকর্ডও ধুলিস্যাত করে দিল ভারত।
  • পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানঃ হায়দরাবাদে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ভারতীয় ব্যাটারেরা। বাংলাদেশের বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন। পাওয়ার প্লে-তে  ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তোলে ভারত। এই ফরম্যাটে যাও একটি বিশ্বরেকর্ড। পাশাপাশি ১০০ রান করতে ভারত নেয় ৭.১ ওভার। যা দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের ইতিহাসে দ্রুততম। ৬০ বলে দেড়শো রান করে ভারত। দুশো রান করতে ভারত খেলে ৮৪ বল।

About Post Author