Home » একদিনে ১৮ টি যমজ সন্তানের জন্ম

একদিনে ১৮ টি যমজ সন্তানের জন্ম

কল্যাণ দত্ত,সময় কলকাতা , ১৮ অক্টোবর : একদিনে ১৮ টি যমজ সন্তানের জন্ম বর্ধমান হাসপাতালে। যমজ সন্তান কেন হয় এনিয়ে সাধারণ মানুষের আগ্রহ চিরকালের। বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ বলা যায় ,যখন একটি নিষিক্ত ভ্রূণ কিছু সময়ের জন্য বড় হওয়ার পরে বিভক্ত হয়ে যায়, যার ফলে সমজাতীয় বা অভিন্ন সন্তানের জন্ম ঘটে । বিকল্পভাবে, এটি ঘটতে পারে যখন দুটি ভিন্ন ডিম্বা দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হ’লে দুটি ভিন্ন নিষিক্ত ভ্রূণ গঠন করে, যার ফলে যমজ সন্তানকে হেটেরোজাইগাস বলা হয়। এরকম ১৮ টি জমজ শিশুর জন্ম হল বর্ধমান হাসপাতালে মাত্র ২৪ ঘন্টার মধ্যে। বিস্ময়কর এই নজির।

সূত্রের খবর, বিরলের মধ্যে বিরলতম ঘটনা ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ২৪ ঘন্টার মধ্যে ১৮ টি জমজ শিশুর জন্ম হয়েছে। এর আগে কোনো হাসপাতালে বা কোথাও এমনটা ঘটেছে বলে কোনো নজির কেউ মনে করতে পারছেন না।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, এই শিশুদের মধ্যে ১১ জন কন্যসন্তান। ৭ জন পুত্রসন্তান আছে এদের মধ্যে। সব মা ও শিশুরাই সুস্থ আছেন। চারজনের ওজন কম থাকায় তাদের এন আই সি ইউতে রাখা আছে। তারাও ভাল আছে।
তিনি আরো জানান, হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সাথে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। তিনি আরও জানান, জমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে এই হাসপাতালের প্রসুতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসং্খানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একটি জমজ শিশু জন্মায়। এক্ষেত্রে একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। তিনি জানান, চিকিৎসক, অজ্ঞান করার ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুনভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।

আর এক চিকিৎসক ডা: সুপ্রতিক বসু জানান, ২ কেজি থেকে ২ কেজি ২০০ ওজন রয়েছে সদ্যোজাতদের। এদের বাবামায়ের বাড়ি বাঁকুড়া, হুগলি, নদীয়া। একজনের বাড়ি ঝাড়্গ্রামে। দুটি পরিবারের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।

বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক। তার পরিবারে জোড়া কন্যা জন্মেছে। নাম দিয়েছেন লক্ষ্মী আর সরস্বতী।শিখা সাঁতরা জানান, তার ভাগ্নীরও জমজ শিশু জন্মেছে। দুই প্রসুতির আত্মীয়াই জানান, হাসপাতালের ব্যবস্থাপনা খুব ভাল। ডাক্তারবাবুরা খুব আন্তরিক।

সবমিলিয়ে, একসঙ্গে ১৮ টি সন্তানের জন্ম রীতিমতো হইচই ফেলে দিয়েছে বর্ধমান হাসপাতালে ।।

About Post Author