পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ৩০ সেপ্টেম্বর : হাত বাড়ালেই বন্ধু। মুশকিল আসান। আয়ুষ্মান প্রকল্পের কার্ড পেতে জুতোর শুকতলা খইয়ে ফেলতে হবে না আপনাকে। চটজলদি সমাধান। আপনার বাড়ির কাছেই রয়েছে সুরাহা। ভারতীয় জনতা পার্টির প্রাতিষ্ঠানিক সহায়করা স্বাস্থ্য সুবিধা পেতে অবিশ্বাস্য দ্রুততায় বিনা খরচে আয়ুষ্মান কার্ড তুলে দিচ্ছেন সাধারণ মানুষের হাতে। প্রত্যেকের অবারিত দ্বার।দেখা হচ্ছে না জাতি বর্ণ ধর্ম বা রাজনৈতিক রং। বয়স্ক এবং আর্থিকভাবে অসহায়দের আশ্চর্য রূপকথার দেশে পৌঁছে দেওয়া এরকমই একটি কেন্দ্রের ছবি বারাসাতে ধরা পড়েছে সময় কলকাতার ক্যামেরায়। সম্পূর্ণ কাহিনী শুনলে আখেরে লাভ।
পরিবারের বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন? দুশ্চিন্তার দিন শেষ। আপনি আর্থিকভাবে অসহায়, স্বাস্থ্য সংক্রান্ত বড় ধাক্কা এলে কী করবেন! আপনার দুশ্চিন্তার দিন শেষ।স্বপ্নের রাজ্যের দোরগোড়ায় আমজনতা।আয়ুষ্মান ভারত প্রকল্পের (PM-JAY) কার্ড তৈরি এবং সহায়তার জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC – Common Service Center) খুঁজে খুঁজে হয়রান হওয়ার দিন শেষ। ভারতীয় জনতা পার্টির প্রাতিষ্ঠানিক আপনার সামনে বা আপনার পরিবারের সামনে অথবা আপনার পরিচিতের সামনে খুলে দিচ্ছে খাজানা। দ্রুত তুলে দিচ্ছে আয়ুষ্মান প্রকল্পের কার্ড। বারাসাতের বিজেপি বারাসাত অর্গানাইজেসন ১ নম্বর সহায়তা কেন্দ্র এরকমই একটি স্বপ্নের রাজ্যের চাবিকাঠির নাম। দূরদূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। নরেন্দ্র মোদীর আমলে ২০১৮ সালে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এই প্রকল্পের উপভোক্তা পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় কেন্দ্র। কারা উপকৃত হবেন? এক কথায় উত্তর আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ এবং আয় বা আর্থিক অবস্থা নির্বিশেষে ভারতের ৭০ বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এই সুবিধা পাবেন। আর এর জন্য বেশি কাঠখড় পোহাতে হবে না। হাতে আধার কার্ড থাকলেই হবে। দু-একদিনের মধ্যেই কার্ড পেয়ে যাবেন হাতে হাতে এবং বিনামূল্যে।
বারাসাতের কলোনি মোড় এবং ডাকবাংলা মোড়ের অদূরে অবস্থিত বিজেপির সহায়তা কেন্দ্রটির মতো আরও বেশ কিছু কেন্দ্র মানুষকে এই একই সুবিধা দিয়ে চলেছে। তবে বারাসাতের কেন্দ্রটির সক্রিয়তা চোখে পড়ার মতো রাজ্যের মানুষ ভিড় জমাচ্ছে এখানে। তবে খুব সুষ্ঠুভাবে কাজ চলছে। দিনরাত যন্ত্রের মত পরিশ্রম করে তুলেছেন এই সহায়তা কেন্দ্রটির সহায়তা প্রদানকারীরা। রিয়া, দীপায়নদের একঝাঁক তরুণ -তরুণী এবং সুশান্ত বাজপেয়ীর মত প্রবীণ মুখ নিরলস পরিষেবা দিয়ে চলেছেন দিবারাত্র।
উল্লেখ্য, PM-JAY কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড ভারত সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর অধীনে দেওয়া একটি ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা পরিচয়পত্র। এই কার্ডটি থাকলে দেশের যেকোনো তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।এনএইচএ-র পোর্টালের তথ্য বলছে, ২০২৬-এর ৮ অগস্ট পর্যন্ত এই প্রকল্পের তালিকাভুক্ত ৩৪ হাজার ৪৩৭টি হাসপাতাল। যার মধ্যে ২০ হাজার ৩৬৩টি সরকারি হাসপাতাল এবং ১৮ হাজার ৭৪টি বেসরকারি হাসপাতাল।
বয়স্ক মানুষ বা আর্থিকভাবে অসহায় মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দুঃস্বপ্নের দিন শেষ। আয়ুষ্মান কার্ডের সৌজন্যে সাধারণ মানুষরা দুহাত তুলে আশীর্বাদ জানাচ্ছেন বিজেপির আমলে হওয়া স্বাস্থ্য প্রকল্পকে এবং সহায়তা কেন্দ্রের নিরলস সহায়তা প্রদানকারীদের।।


More Stories
বারাসাতের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িত হামলা
আবার এনকাউন্টার, পালাবদলের রাজ্যে পঞ্চম
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে