Home » Pakistan Vs England: নোমান-সাজিদ জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড, ন’বছর পর ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

Pakistan Vs England: নোমান-সাজিদ জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড, ন’বছর পর ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবরঃ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল তারা। সিরিজের শেষ টেস্টে বেন স্টোকসদের ৯ উইকেটে হারিয়ে দিলেন শান মাসুদরা। সাজিদ খান ও নোমান আলির বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের। দুই স্পিনার তৃতীয় টেস্টে নিলেন মোট ১৯ উইকেট।

২০১৫ সালে শেষ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহীতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে থ্রি লায়ান্সদের হারিয়েছিল মিসবা-উল-হকের নেতৃত্বাধীন পাক দল। তারপর এই দুই দেশ মোট চারটি টেস্ট সিরিজ খেলে। যেখানে দুটি ড্র হয়, আর দুটি সিরিজে জয়ী হয় ইংল্যান্ড। তারমধ্যে  দুবছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে বাবর আজমদের নিজেদের দেশে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল। ন’বছর পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে গিয়েছিলেন শান মাসুদরা। কিন্তু পরের দুই টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলেন তাঁরা।

আরও পড়ুনঃ India Tour Australia: ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, স্কোয়াডে বাংলার ঈশ্বরণ-সহ তিন নতুন মুখ

আরও পড়ুনঃ India Vs New Zealand Test: ধ্বংসস্তূপে দাঁড়িয়েই লড়াই করছেন ওয়াশিংটন সুন্দর, শেষ রক্ষা হবে ?

তৃতীয় বা সিরিজের শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৬৭ রান করেন তাঁরা। নোমান আলি ও সাজিদ খান জুটি নিয়েছিলেন ৯ উইকেট। সাজিদ পেয়েছেন ৬ উইকেট। নোমানের ঝুলিতে গিয়েছে ৩ উইকেট। বাকি উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৪৪। দুরন্ত শতরান করেন সাউদ সাকিল। ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ইংল্যান্ডকে। নোমান ও সাজিদের স্পিনের দাপটে ১১২ রানে শেষ হয়ে যায় সফরকারী দলের ইনিংস। দুই স্পিনার এই ইনিংসে দশটি উইকেট নেন। নোমান আলি একাই নেন ৬ উইকেট। বাকি ৪ উইকেট পেয়েছেন সাজিদ। তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিলেন সাজিদ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৬ রান। এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় আয়োজকরা।  অনবদ্য শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সাউদ সাকিল। গোটা টুর্নামেন্টে দুরন্ত বোলিংয়ের জন্য সেরা নির্বাচিত হয়েছেন সাজিদ খান।

About Post Author