Home » India vs New Zealand Test: বারো বছর পর ঘরে টেস্ট সিরিজ হার ভারতের! পুনেতে ইতিহাস গড়ল কিউয়িরা

India vs New Zealand Test: বারো বছর পর ঘরে টেস্ট সিরিজ হার ভারতের! পুনেতে ইতিহাস গড়ল কিউয়িরা

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৬ অক্টোবর: বারো বছর পর ঘরের মাটিতে সিরিজ হারল ভারত। অন্যদিকে পুনে টেস্টের তৃতীয় দিনে আয়োজক দেশকে ১১৩ রানে হারিয়ে নজির গড়ল নিউজিল্যান্ড। ৯৪ বছরে এই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করল কিউয়িরা। ফের ব্যাটিংয়ে ধস নামল রোহিতদের। হাতে ছিল এখনও তিন দিন, তবে গোটা একদিনও বাইশ গজে দাঁড়িয়ে থাকতে পারল না কোহলি, সরফরাজ, পন্থরা। শুরুতে যশস্বী দলকে লড়াইয়ে ফেরালেও শেষ রক্ষা হল না। যে স্পিনের বিরুদ্ধে দাপুটে ক্রিকেট খেলে অভ্যস্থ ভারতীয় ব্যাটাররা, সেই স্পিনের বিরুদ্ধেই মুখ থুবড়ে পড়ল ভারতের গোটা ব্যাটিং বিভাগ। এখন তৃতীয় ম্যাচে শুধু নিয়মরক্ষা করতে মাঠে নামবে রোহিত ব্রিগেড। সেখানে হবে শুধু সন্মান বাঁচানোর লড়াই। শেষ ম্যাচ হারলেই হোয়াইট ওয়াশ!

আরও পড়ুন: India vs New Zealand Test: বারো বছর পর ঘরে টেস্ট সিরিজ হার ভারতের! পুনেতে ইতিহাস গড়ল কিউয়িরা

গত ম্যাচেও বিপক্ষের স্পিন অ্যাটাকের সামনে প্রথম ইনিংসেই পিছলে গিয়েছিল ভারতের ব্যাটিং বিভাগ। সেই রীতি মেনেই যেন এদিন একের পর এক উইকেট দিয়ে সাজঘরে ফিরে গেলেন গৌতমের ছেলেরা। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচ হারলেও পুনেতে দ্বিতীয় ম্যাচে দলের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে ছিলেন সমসর্থকেরা। তবে মাঠ বদলালেও বদলায়নি পরিণতি। পুনেতেও ফের প্রথম ইনিংসেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। প্রতিপক্ষকে ২৫৯ রানে আটকে দেওয়ার পর মাত্র ১৫৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। লিড নিয়ে ফের ব্যাট করতে নামে ল্যাথামরা। দ্বিতীয় ইনিংসেও একা ওয়াশিংটন সুন্দর ছাড়া কেউই নাড়াতে পারেনি কিউয়িদের। সুন্দর ছয় জনকে ফেরালেও ২৫৫ রান স্কোরবোর্ডে জুড়ে দেয় নিউজিল্যান্ড। শনিবার সকাল পর্যন্ত ব্যাট করে ভারতেরকে ৩৫৯ রানের লক্ষ্য দিয়েছিল কিউইরা। যে রান তাড়া করতে গিয়ে কার্যত গুড়ো হয়ে গেল। ১১৩ রান বাকি থাকতেই দশ উইকেট হয়ে গেল ভারত। শুরুতে যশস্বীর ব্যাটিং ছাড়া গোটা ম্যাচে কোনও মুহূর্তেই বিপক্ষকে চাপে রাখতে পারেনি রোহিতরা। অবশেষে মসৃন জয় পেল গ্যারি স্টেডের ছেলেরা।

আরও পড়ুন: India Tour South Africa: ডাক পেলেন রমনদীপ-বিজয়, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষণা

শনিবার নিউজিল্যান্ডের কাছে হারের পর প্রশ্ন উঠছে রোহিতের অধিনায়কত্ব নিয়েও। এই ম্যাচে আকাশদীপকে মাত্র ছয় ওভার বল করিয়েছে রোহিত। তবে কেন তাঁকে দলে রাখা হল? ব্যাটারদের খারাপ ছন্দ দেখেও কেন বাড়তি ব্যাটার খেলানো হল না? আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে এই দল নিয়েই অজিদের মাটিতে পা রাখবে ভারত, নাকি দলে আসতে পারে বড় কোনও পরিবর্তন? প্রশ্নগুলি বারবার জোরালো হয়ে উঠছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শন করা অভিমন্যু ঈশ্বরন, শাহী সুদর্শন অথবা ঋতুরাজ গাইকোয়ার্ডের মত ব্যাটাররা দাঁড়িয়ে দলের দরজায়। কড়া নাড়ছেন। সেরা একাদশে কী এবার তাঁদের অন্তর্ভুক্ত করবেন নির্বাচকেরা। তবে জায়গা কোথায়? কার বিকল্প রূপে দলে ঢুকবে তাঁরা? জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে।

About Post Author