Home » India Tour South Africa: ডাক পেলেন রমনদীপ-বিজয়, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষণা

India Tour South Africa: ডাক পেলেন রমনদীপ-বিজয়, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবরঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরেরও দল ঘোষণা করেছে বিসিসিআই। নভেম্বরের শুরুতেই রামধনুর দেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। চার ম্যাচের সিরিজ খেলবেন সূর্যকুমার যাদবরা। সেই সিরিজের দল ঘোষণা হল। দলে সুযোগ পেয়েছেন তিন নতুন ক্রিকেটার।

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের দলকে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব ও দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শিবম দুবে। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। গতির পাশাপাশি সঠিক লাইন ও লেংথে বল করে বল করতে পারেন তিনি। গত আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। জাতীয় অ্যাকাডেমিতে নিজেকে সুস্থ করে বাংলাদেশ সিরিজে দলে প্রত্যাবর্তন করেছিলেন। আবারও চোট পেলেন মায়াঙ্ক। ডান কাঁধে চোট রয়েছে দলের অন্যতম উঠতি তারকা রিয়ান পরাগেরও। তাঁকেও দলে রাখা হয়নি। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সূর্য ছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে দলে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসনরা।

আরও পড়ুনঃ India Tour Australia: ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, স্কোয়াডে বাংলার ঈশ্বরণ-সহ তিন নতুন মুখ

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: দৃষ্টিশক্তি তুখড় হলে নিচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

দক্ষিণ আফ্রিকা সফরের দলে রয়েছে বেশ কয়েকটি চমক। সুযোগ পেয়েছেন এমার্জিং কাপে ভারতের অধিনায়ক তিলক বর্মা। পাশাপাশি প্রথমবারের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিজয়কুমার বিশাখ। গত আইপিএলে নজর কেড়েছিলেন রমনদীপ। এমার্জিং এশিয়া কাপে দেশের হয়ে প্রতিনিধত্ব করেন। সেখানেও ভাল খেলার পুরস্কার পেলেন চণ্ডীগড়ের ২৭ বছরের ক্রিকেটার। আরসিবির হয়ে খেলা পেসার বিজয়কুমারেরও জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। আগামী ৮ নভেম্বর ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যরা। দ্বিতীয় ম্যাচ ১০ নভেম্বর কেবেরহায়। ১৩ নভেম্বর তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শেষ ম্যাচ খেলবে ভারত।

একনজরে দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার বিশাক, আবেশ খান এবং যশ দয়াল

About Post Author