Home » Mamata Banerjee : বছরের শুরুতেই নবান্নে বড় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী!মনে করা হচ্ছে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি

Mamata Banerjee : বছরের শুরুতেই নবান্নে বড় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী!মনে করা হচ্ছে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি

সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ আগামী ২ জানুয়ারি নবান্ন সভাঘরে মেগা বৈঠক হতে চলেছে। এই বৈঠকে সমস্ত জেলার ডিএম-এসপিরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আর সভাঘরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা। থাকবেন বেশ কয়েকজন মন্ত্রীও।

আরও পড়ুনঃ Bangladeshi Terrorist Arrest: এবার পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি শাব শেখের ভাই! আতঙ্ক বাড়ছে রাজ্যে

সূত্রের খবর, সরকারি যে প্রকল্পগুলি চলছে তা নতুন বছরে সাধারণ মানুষের কাছে আরও কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হতে চলেছে বৈঠকে। পাশাপাশি ঘরে-ঘরে জল দেওয়ার যে কাজ চলছে সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে বাড়ি-বাড়ি জল দেওয়ার ইস্যুতে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। তাই মনে করা হচ্ছে, এই বৈঠকে একাধিক অফিসার ফের তাঁর ক্ষোভের মুখে পড়তে পারেন, আবার কেউ কাজের জন্য প্রশংসাও পেতে পারেন।

আরও পড়ুনঃ Arvind Kejriwal: ভোটের আগে কল্পতরু কেজরি, এবার পুরোহিতদের জন্য মাসে ১৮ হাজার ভাতার প্রতিশ্রুতি, গ্রন্থিদেরও একই পরিমাণ ভাতা

মমতা ঘোষণা করেছেন আরও ১৬ লক্ষ মানুষকে বাড়ি দেবেন। নবান্ন সূত্রের খবর, সেই প্রেক্ষিতে ২০২৬ সালের আগেই যাতে বাড়ির প্রথম কিস্তির টাকা মানুষকে দেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচন করবেন তিনি। এদিকে সোমবারই সন্দেশখালির সভায় দাঁড়িয়ে মমতা ঘোষণা করেছিলেন নতুন বছরের শুরুর দিকেই দুয়ারে সরকার প্রকল্প হবে। সেই প্রকল্প কোথায় কোথায় করা যায়, সেই নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। একই সঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী ২ তারিখ দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সব মিলিয়ে স্পষ্ট, বছরের শুরুতেই নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২৬-এর বিধানসভা নির্বাচনের এক বছর বাকি থাকতেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম থেকেই প্রশাসনকে আরও চাঙ্গা করতেই তার এই তৎপরতা। সেই কারণে সময় নষ্ট না করেই জানুয়ারির ২ তারিখে এই প্রশাসনিক বৈঠক ডেকেছেন তিনি।

About Post Author