সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : প্রথমে মেমারির বিধায়ক মানব গুহ, তারপরে দেবজিৎ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজকে আক্রমণ করেছিলেন। তবুও অনন্ত মহারাজের রাশ টানা যায়নি। অনন্ত মহারাজ বিভ্রান্তিকর এবং বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই বারংবার এসেছেন সংবাদ শিরোনামে।কখনো তিনি বলছেন তিনি অখন্ড বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি আছেন তাই বিশ্বব্রহ্মাণ্ড চলছে। বিরিঞ্চি বাবার মত তার বক্তব্য ঘিরে হাস্য পরিহাস সঞ্চার হলেও আপামর বাঙালির মধ্যে ক্রোধের সঞ্চার ঘটিয়েছে তাঁর করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্যাদাহানি কর একের পর এক মন্তব্য। অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র কে দেশদ্রোহী ও ক্রিমিনাল বলেও আখ্যা দিয়েছেন।
অনন্ত মহারাজের নেতাজিকে আক্রমণ ঘিরে বিজেপির পক্ষে বা শীর্ষ নেতৃত্বর তরফে সেভাবে কয়েকদিন আগেও নিন্দা সূচক মন্তব্য শোনা যায়নি। বরং নওশাদ সিদ্দিকীকে দেখা গিয়েছে নেতাজির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের নিন্দা সূচক প্রস্তাব আনতে। প্রাথমিকভাবে বিজেপির অধিকাংশ নেতা মন্ত্রীকে চুপ করে থাকতে দেখা গিয়েছিল। উল্লেখ্য অভিযোগ রয়েছে, অনন্ত মহারাজের কুমন্তব্যের বহু আগে শমীক ভট্টাচার্যকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে “আপত্তিজনক ‘ মন্তব্য করতে শোনা গিয়েছিল। ইতিমধ্যেই দলের বহু সদস্য সমর্থককে শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। তবে অনন্ত মহারাজ সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। বিজেপির নেতারাও অবশেষে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন । এবার সরাসরি অনন্ত মহারাজকে নাম না করে “লুনাটিক” বা কার্যত উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি এও বলেন, নিজেকে বিজেপি দাবি করে তিনি যেভাবে একের পর এক অদ্ভূত মন্তব্য করে চলেছেন তা থেকে সুস্পষ্ট তার ইতিহাসের সামান্যতম জ্ঞান নেই।।


More Stories
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি