Home » অভিষেকের অফিসে ভাঙচুর

অভিষেকের অফিসে ভাঙচুর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর : বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে চারটে নাগাদ ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলার অভিযোগ । অভিযোগের তির বিজেপির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মুখ ঢাকা একদল দুষ্কৃতী অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। কর্মীদের মারধর করে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং অফিস থেকে টিভি, প্রিন্টার, এয়ার পিউরিফায়ার সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী লুট করা হয়। বুধবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ায় ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে হামলা চালায়। কর্মীদের মোবাইল ফোন কেড়ে অফিস তছনছ করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৬জনকে গ্রেফতার করা হয়েছে।।

About Post Author