সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি: দেশের উন্নয়নের গতিমুখ ঠিক করতে বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন চারটি বীজ মন্ত্রের কথা উল্লেখ করেছেন। তাহলে কৃষি,এম এস এম ই , রপ্তানি এবং বিনিয়োগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন আগামী ছয় বছরের মধ্যে ভারতবর্ষকে খাদ্যশস্যের ব্যাপারে সম্পূর্ণ আত্মনির্ভর হতে হবে। স্লোগান হিসেবে সামনে আনা হয়েছে আত্মনির্ভর এবং বিকশিত ভারত। ক্ষুদ্র ও মাঝারি মাপের শিল্পের উপর জোর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের রপ্তানির ৪৫ শতাংশই আসে ক্ষুদ্র ও মাঝারি মাপের শিল্প থেকে। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদী বলেছিলেন যে মা লক্ষ্মী এবার গরিব মধ্যবিত্তের উপর সদয় হবেন। অর্থাৎ মধ্যবিত্তের এই বাজেটে লাভবান হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই তৈরি ছিল। আর সেই সম্ভাবনা সত্যি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আয় করে ছাড়
বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ ৭ লক্ষ থেকে বাড়িয়ে করা হলো ১২ লক্ষ টাকা। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোন আয়কর দিতে হবে না। নতুন আয়কর স্লাব অনুযায়ী ০-৪ লক্ষ টাকা কোন আয়কর দিতে হচ্ছে না। ৪-৮ লক্ষ টাকায় ৫ শতাংশ আয় কর। ৮-১২ লক্ষ টাকায় ১০ শতাংশ আয় কর। ১২-১৬ লক্ষ টাকায় ১৫ শতাংশ আয় কর। ১৬-২০ লক্ষ টাকায় ২০ শতাংশ আয় কর,২০-২৪ লক্ষ টাকায় ২৫ শতাংশ আয় কর এবং ২৪ লক্ষ টাকার বেশি হলে রোজগারে ৩০ শতাংশ আয় কর। আর বিভিন্ন রকম বিনিয়োগ ছাড় এবং স্ট্যান্ডার্ড ডিটেকশন ধরলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজকারের বেতনভুক্তদের কোন কর দিতে হবে না।
টিভিএস এ সিনিয়র সিটিজেনদের কর ছাড়ের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ টাকা। বাড়ি ভাড়ার ক্ষেত্রে চার লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা বাড়লো টিডিএস রিডাকশন।
দাম কমেছে
চর্ম জাত পণ্য ,মোবাইলের যন্ত্রাংশ ,টিভি , সামুদ্রিক খাবারে শুল্ক কমছে এবার।
ব্যাটারির ক্ষেত্রেও শুল্ক কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে বৈদ্যুতিন গাড়ির দাম কমার সম্ভাবনা রয়েছে। মোবাইলের যন্ত্রাংশ এবং ব্যাটারির দাম কমার কারণে মোবাইলের দাম কমতে পারে।
বীমা ক্ষেত্র
বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব। বিভিন্ন রাজ্যকে দেড় লক্ষ্য কোটি টাকা পর্যন্ত সুদ হীন ঋণের প্রস্তাব।
জীবনদায়ী ওষুধে ১০০% কর ছাড়
মধ্যবিত্তের অধিকাংশ টাকা যায় ওষুধ কিনতে। ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়ে দেশের মধ্যবিত্ত মানুষজন। এদিকে নজর দিয়ে এবার ক্যান্সার সহ ৩৬ টি জীবন দায়ী ওষুধের ক্ষেত্রে ১০০% কর্ষারের কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এই ঘোষণার ফলে মধ্যবিত্তরা কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান হবে।
গ্রিনফিল্ড বিমানবন্দর
গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য বিহারের চারটি বিশেষ প্যাকেজ ঘোষণা। দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর প্রস্তাব। উন্নয়ন করা হবে দেশের পর্যটন এলাকার হোমস্টে গুলিকে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
শিক্ষায় প্রসার ঘটানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে জোর দেওয়া হল এই বাজেটে। ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। দেশে গঠিত হবে তিনটি এআই এক্সেলেন্স সেন্টার।
স্বাস্থ্য সুরক্ষা
তিন বছরের মধ্যে জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধির প্রস্তাব। হকার দের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা অসংগঠিত শ্রমিকদের জন্য দেওয়া হবে। এক কোটি অস্থায়ী কর্মীর জন্য পরিচয় পত্রের ব্যবস্থার পাশাপাশি সামাজিক সুরক্ষা আওতায় আনা হবে।
বিহারে বিশেষ নজর
বিহারের চারটি গ্রিনফিল্ড বিমানবন্দরের পাশাপাশি বিহারের ফুড টেকনোলজি ইনস্টিটিউট তৈরি হবে। বিহারের জন্য মাখনা বোর্ড তৈরি করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমৃদ্ধির জন্য ঋণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সহজ শর্তে ঋণদান প্রক্রিয়া শুরু করা হবে ৫ কোটি থেকে ঋণের অংক বাড়িয়ে ১০ কোটিতে নিয়ে যাওয়া হল।
ডাকবিভাগের উন্নয়ন
ডাক বিভাগের উন্নয়নের জন্য বিশেষ নজর এই বাজেটে।
জিরো প্রভার্টি মেক ইন ইন্ডিয়া বাড়তি গুরুত্ব
গবেষণা ও উন্নয়ন ক্ষুদ্র মাঝারি শিল্পে নজর ভূমিহীন চাষীদের গুরুত্বের কথা বাজেটে বলিয়েছেন নির্মলা সীতারামন। এক কোটি সত্য লক্ষ্য কৃষক ধনধান্য কৃষি যোজনায় উপকৃত হবেন। কৃষাণ ক্রেডিট কার্ড এ দিনের পরিমাণ ৩ লক্ষ থেকে বের করা হয়েছে ৫ লক্ষ।
সরকারি স্কুলে নজর
দেশের সমস্ত সরকারি স্কুলের মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করবে সরকার পাশাপাশি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে। প্রযুক্তিবিদ্যায় জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। আই আই টিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। শিক্ষা ক্ষেত্রে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে। দেশে ২৩ টি আই আই টি তে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। ২০১৪ সালের পর থেকে দেশে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে আরও সাড়ে ৬ হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ দেওয়া হবে।


More Stories
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল
লক্ষ্মীবারের বাজেটে লক্ষ্মী আরও ধারালো, অনুসারী অস্ত্রেও শান
বাজেটে বাংলার বরাদ্দ নিয়ে কী বলছেন রাজনৈতিক নেতা – নেত্রীরা?