Home » লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল

লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারি : দিন চারেক আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হয়েছে লক্ষ্মীর ভান্ডারে। ভাতা বেড়েছে আরও পাঁচশো টাকা করে। লক্ষ্মীর ভান্ডারের নব-কলেবরে বাংলার মা-বোনেরা বেজায় খুশি, অন্তত তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা তেমনটাই মনে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই এই প্রাপ্তিযোগ আর তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নববারাকপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের মহামিছিল।

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পাঁচশ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণায় রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে স্বাগত ধন্যবাদ জানিয়ে নববারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে উৎসবের আবহে মহামিছিলে মেতে উঠল কয়েকশো তৃনমূল মহিলা কর্মী সমর্থকরা। মিছিল শষ হয় স্টেশন সংলগ্ন রত্নদীপ মোড়ে। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠল তৃণমূল মহিলারা। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা, দমদম বারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুর প্রতিনিধি নীতা দে সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা পুর প্রতিনিধি থেকে কয়েক শো মহিলারা। তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা বলেন, লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা করে বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। তাই দিদিকে ধন্যবাদ জানিয়ে নববারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের এই মহামিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোন মহিলা মুখ্যমন্ত্রী কোনদিন চিন্তা করেননি মহিলা দের প্রতি স্বনির্ভরতার কথা। তিনি এও বলেন, মহিলারা তো বটেই, সাধারণ সব মানুষ খুশি। লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীলাভ হওয়ায় সাধারণ মানুষ দুহাত ঘুরে আশীর্বাদ করছেন । মহিলা পুরুষ নির্বিশেষে যেভাবে সাধারণ মানুষের আবেগে ভরা প্রতিক্রিয়া আসছে তার প্রতিফলন ভোটবাক্সে উপচে পড়বে বলে নিশ্চিত তৃণমূল নেতৃত্ব ।।

About Post Author