সময় কলকাতা ডেস্ক:- বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈনদের আয়োজিত অনুষ্ঠান থেকে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একতাই দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে, বিভাজনে দেশ দুর্বল হয়ে পড়বে, বলে জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, গুলি করে মারলেও একতার পথ থেকে সরব না।
রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা, ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হবে। উন্নতির পথে এগিয়ে যাবে সবাই। বিভাজন করলে দেশ দুর্বল হবে। পাশাপাশি জানান, বাংলাতে সব ধর্মের উৎসব পালন করা হয়। দুর্গাপুজো থেকে ইদ, মহাবীর জয়ন্তী, বড়দিন বাদ যায় না কিছুই। বাংলার মানুষও প্রতিটি উৎসবে নিজেদের যুক্ত করে। সেই সময় তিনি বলেন, তাঁকে গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরবেন না। এদিন মঞ্চ থেকে নাম না করে বিরোধীদেরও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, যারা তাঁকে অনুষ্ঠানে ডাকবে, সেখানে তিনি যাবেন। কেউ আটকাতে পারবে না। তাঁর বার্তা, ঐকতার জন্য ভাবতে হবে, ঐকতার জন্য কাজ করতে হবে।


More Stories
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার