সময় কলকাতা ডেস্ক:- তুফানগঞ্জ বিধানসভার বালাভুত গ্রাম পঞ্চায়েতের চর ঝাউকুঠির ভোটার লিস্টে একাধিক বাংলাদেশি নাগরিকদের সন্ধান। বিষয়টি নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে তৃনমূল কংগ্রেস পরিচালিত বালাভুত গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ, বালাভুত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ক্যাপাতুল্যা ফকির ও তার পরিবার বাংলাদেশের বাসিন্দা। তবে এদেশেরও আধার, ভোটার, প্যান সবই আছে। স্থানীয় বাসিন্দারা পরিবারের নামে অভিযোগ জানায় তুফানগঞ্জ থানায়।
স্থানীয়দের অভিযোগ এই পরিবার নেশার ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। যা ভারতে নিষিদ্ধ। শুধু তাই নয়, ভারতে গন্ডোগোল পাকিয়ে তারা আবার বাংলাদেশে চলে যান। এদিকের অবস্থা ঠান্ডা হলে ফের তারা ফিরে আসেন ভারতে। আর এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি। সাংবাদিক বৈঠক করে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির ১ মন্ডল সভাপতি যুগল কিশোর দাস।
তিনি অভিযোগ করে বলেন রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃনমূল কংগ্রেস। তাদের বদন্যতায় ফুলে ফেপে উঠেছে বাংলাদেশি ভোটার। রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকা দিয়ে এই কর্মকান্ড চালাচ্ছে তৃনমূল কংগ্রেস।
এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমুল নেতৃত্ব, জানান, যদি একই পরিবারের উভয় দেশের পরিচয়পত্র থাকে ,নিশ্চিত ভাবে তার সঠিক তদন্ত প্রয়োজন।
উল্লেখ্য, শুধু মাত্র তুফানগঞ্জ বিধানসভার বালাভুত গ্রাম পঞ্চায়েত নয়, রাজ্যের একাধিক সীমান্ত জেলা থেকে এই ধরনের অভিযোগ বারবার উঠে আসে। স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে ভারতের নিরাপত্তা।


More Stories
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন