Home » ওয়াকফ অশান্তিতে জ্বলছে মুর্শিদাবাদ। কার ইন্ধন! কড়া বার্তা ডিজির

ওয়াকফ অশান্তিতে জ্বলছে মুর্শিদাবাদ। কার ইন্ধন! কড়া বার্তা ডিজির

সময় কলকাতা ডেস্ক:- ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। শুক্রের পর শনিবারেও অশান্তি। শনিবার সকালে হামলাকারীরা একটি বেসরকারি হাসপাতালে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ধুলিয়ান পুরসভায়। বাদ যায়নি ব্লক অফিসও। এই আবহে, কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। তিনি সাফ জানিয়েছেন, কেউ কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। যারা গুন্ডামি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেখানে কোনও রকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না, মানা হবে না।

উল্লেখ্য, ওয়াকফ অশান্তিতে জ্বলছে মুর্শিদাবাদ। শুক্রবার দফায় দফায় অশান্ত হয় জঙ্গিপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। ওয়াকফ অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকাতেও। শনিবার সকালেও অশান্তি অব্যাহত। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝানো হচ্ছে।

মুর্শিদাবাদের ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ওয়াকফ অশান্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইন্ধন দিচ্ছে। প্রসঙ্গত, উত্তেজনা প্রবণ এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং বিএসএফের জওয়ানরা। শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করেছে। বন্ধ ইন্টারনেট পরিসেবা।

 

About Post Author