সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে পহেলগাঁওয়ের হামলার পর থেকেই। ভারত “অপারেশন সিঁদুরে”র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। তারপরও পাকিস্তান থামেনি। বৃহস্পতিবার রাতেই জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের একাধিক জায়গায় লাগাতার ড্রোন-মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে সীমান্তে। এই যুদ্ধ পরিস্থিতিতে কলকাতায় কি জারি হাই অ্যালার্ট? জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুক্রবার হাই অ্যালার্ট জারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার পুলিশ কমিশনার বলেন, সেনসিটিভ ইস্যু। কলকাতা পুলিশের প্রতিদিনই মিটিং চলছে। পরিস্থিতির ওপর নজর রাখছে কলকাতা পুলিশ।
ইতিমধ্যে গত ৭ মে সারা দেশের সঙ্গে মকড্রিল হয়েছে কলকাতাতেও। কলকাতার পুলিশ কমিশনার অযথা কোনও গুজবে কান না দেওয়ার বার্তা দেন। আশ্বাস দেন, কলকাতা পুলিশ নিরাপত্তার প্রশ্নে সব সময় প্রস্তুত।
বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে শহরের নিরাপত্তা বজায় রাখতে তৎপর কলকাতা পুলিশ। জানিয়ে দিলেন কলকাতার নগরপাল।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি