সময় কলকাতা ডেস্ক:- আহমেদাবাদ বিমান বন্দর থেকে টেক ওফের মাত্র পাঁচ মিনিটেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। ২৩০ জন যাত্রী সহ ১২ জন বিমানকর্মীই প্রাণ হারালেন এই বিমান দুর্ঘটনায়। এমনকী মেঘানি নগরে চিকিৎসকদের হস্টেলে বিমানটি ভেঙে পড়ায় সেই হস্টেলেরও পাঁচ জন ছাত্র মারা গিয়েছেন। এনারা প্রায় সকলেই জুনিয়র ডাক্তার ছিলেন।
এদিকে বিজেপির দলীয় নেতৃত্ব নিশ্চিত করেছেন মৃতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ ২৩০ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু, ২ জন পাইলটকে নিয়ে ভেঙে পড়ে বোয়িং ৭৮৭। ফ্লাইট নম্বর- এআই-১৭১। আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছিল ফ্লাইটটি।
যতদূর জানা যাচ্ছে, বিমানটি টেক ওফ করবার পরই পাইলটরা বুঝতে পারেন যে, সেটি আকাশে প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারছে না। তখনই পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (এটিসি) বিপদ সংকেত পাঠিয়েছিলেন। কিন্তু বিমানটি দ্রুত নীচে নেমে আসতে থাকায় এটিসি যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ আর করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর জানা যায়।।
৬২৫ ফুট উচ্চতা থেকে বিমানটি আছড়ে পরে মেঘানি নগরে চিকিৎসকদের হস্টেলে।
দুর্ঘটনায় মৃতদের যথাযথভাবে সনাক্ত করবার জন্য আত্মীয়দের কাছে ডিএনএ নমুনা চাওয়া হয়েছে। কারণ চেহারা দেখে আলাদা করে কাউকে চেনা যাচ্ছে না।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?