Home » জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার

জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার

সময় কলকাতা ডেস্ক:- জন্মদিনের দিন কেক কাটা বা সেলফি তোলা নয়, রক্ত দিয়ে এক রুগীর প্রাণ বাঁচিয়ে জন্মদিন পালন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাম মোহন রায়। মঙ্গলবার জলপাইগুড়িতে এক রোগীর জন্য পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয় এক ইউনিট রক্তের আবেদন। সেই আবেদন চোখে পড়তেই এক মুহূর্ত দেরি করেননি রাম মোহন।

সদ্য ভিলেজ পুলিশের চাকরি ছেড়ে রাজনৈতিক দায়িত্ব নেওয়া এই তরুণ নেতা সিদ্ধান্ত নেন, এই নিজের জন্মদিন শুধু নিজের উপহারের নয়, হবে কারও জীবনের উপহার। জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকে পৌঁছে স্বেচ্ছায় রক্ত দান করেন তিনি। আর তাতেই ফিরে আসে এক অসুস্থ প্রাণের আশার আলো।

কোনও পোস্টার, হোর্ডিং বা মিছিল নয়, তৃণমূল যুব সভাপতির এবারের জন্মদিন উদযাপিত হল নিঃশব্দ এক মানবিকতার গল্পে। সমাজ যখন রাজনীতিকে নিয়ে প্রশ্ন তোলে, তখন রাম মোহনের মতো কিছু মুখ নিঃশব্দে বার্তা দেয়, মানবিকতা এখনও বেঁচে আছে।

About Post Author