সময় কলকাতা ডেস্ক:- ১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা। সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে ঘড়ি মিলিয়ে নেমে এল তাঁর ক্যাপসুল।
উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষই প্রত্যক্ষ করেছেন শুভাংশেদের পৃথিবীতে ফেরার মুহূর্ত।
২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে ৪টে ৩৫ মিনিটে অর্থাৎ আমেরিকার সময় ভোর ৭টা বেজে ৫ মিনিটে ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।
শুভাংশুর এই যাত্রা ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন। তাঁর কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু। সময়ের হিসেবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!