সময় কলকাতা ডেস্ক:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পহেলগাঁও ঘটনার মূল অভিযুক্তদের মধ্যে তিনজনকে নিকেশ করা হয়েছে, এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই খবর শোনার পরও সন্তুষ্ট নন নিহত বিতান অধিকারীর পরিবার।
তাঁর বাবা-মা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন মাস কেটে গিয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে কেউ কোনও সহানুভূতি প্রকাশ করেননি, এমনকি খোঁজও নেননি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন এবং আর্থিক সহায়তা করেছেন।
তাঁর পরিবারের আরও দাবি, এখনও পর্যন্ত ভাৰতীয়রা কাশ্মীর বা সীমান্তবর্তী কোনও জায়গায় যেতে সাহস পাচ্ছেন না। বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তাঁরা একাধিক প্রশ্ন তুলছেন।
তাঁদের বক্তব্য, আমাদের ছেলেরা তো আর ঘরে ফিরবে না, নাম পাল্টে অপারেশন মহাদেব করলেই কি সব বদলে যাবে? পহেলগাঁওয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রশ্ন উঠছে, সাধারণ ভারতীয়দের নিরাপত্তা কোথায়?


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি