সময় কলকাতা ডেস্ক:- স্বাধীনতা দিবসের দিনেই লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা। আজ শুক্রবার, ১৫ আগস্ট থেকে লাগু হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’। নয়া এই প্রকল্পের মাধ্যমেই মিলবে এই সুবিধা। যার মাধ্যমে দেশের কয়েক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হয়েছে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ”আজ থেকেই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’ লাগু করা হচ্ছে। বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলেই সরকারের তরফে দেওয়া হবে ১৫,০০০ টাকা’।
এই প্রকল্প থেকে ৩.৫ কোটিরও বেশি যুবক যুবক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মোদী নিজের ভাষণে আজ বলেন, ‘আমার দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করতে চলেছি আজ। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, বেসরকারি ক্ষেত্রে প্রথম চাকরি পাওয়া যুবক-যুবতীরা সরকারের কাছ থেকে ১৫,০০০ টাকা পাবেন।’


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি