Home » ‘দাম কম, দম বেশি’ লালকেল্লা থেকে আমেরিকাকে কী বার্তা দিলেন মোদি?

‘দাম কম, দম বেশি’ লালকেল্লা থেকে আমেরিকাকে কী বার্তা দিলেন মোদি?

সময় কলকাতা ডেস্ক:- শুল্ক ইস্যুতে আমেরিকা কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। মূলত ভারতের উপর আগে যে শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারপর তা আরও বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে সেটা আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কারণ হিসেবে তুলে ধরেছেন, রাশিয়ার থেকে ভারতের তেল কেনা। ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লার ভাষণে পরোক্ষভাবে এই প্রসঙ্গ উঠে এল। দেশ তথা বিশ্বকে বড় বার্তা দিলেন মোদি।

মোদি বলেন, যাই হয়ে যাক, ভারতকে কেউ আটকাতে পারবে না। বর্তমান সময়ই হচ্ছে বিশ্ববাজারে দেশের যোগ্যতা প্রমাণের উপযুক্ত সময়।

তাঁর কথায়, আত্মনির্ভর হতে হলে অবশ্যই ‘দাম কাম, দম বেশি’ মন্ত্র অনুসরণ করতে হবে। তাঁর বক্তব্য, উচ্চমানের, সাশ্রয়ী মূল্যের পণ্যগুলিতে মনোনিবেশ করতে হবে।

মোদী আরও বলেন, ‘আসল দুর্ভাগ্য শুরু হয় যখন নির্ভরতা একটি অভ্যাসে পরিণত হয়। তখন আমরা উপলব্ধির আগেই আত্মনির্ভরশীল হওয়া বন্ধ করে দিই এবং অন্য কারও উপর নির্ভর করা শুরু করি। এই অভ্যাসে ঝুঁকি আছে, এজন্য আমাদের স্বাবলম্বী থাকতে হবে। এর জন্য সর্বদা সতর্ক থাকতে হবে।’

মোদী বলেন, ‘ আত্মনির্ভরশীলতা আমদানি, রফতানি বা মুদ্রা বিনিময়ের ঊর্ধ্বে। এটা আমাদের সক্ষমতার সাথে জড়িত। আত্মনির্ভরশীলতা যখন ক্ষয় হতে শুরু করে, তখন আমাদের শক্তিও হ্রাস পায়। আমাদের সক্ষমতা সংরক্ষণ করতে হলে আত্মনির্ভরশীলতা অপরিহার্য।’ একইসাথে এদিন মোদী ঘোষণা করেছেন যে তাঁর সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ‘প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে’।

About Post Author