বুধবার ডুরান্ড কাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি বাংলার দুই দল। ডায়মন্ড হারবার খেলতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেমিফাইনালে ধারে–ভারে দুই টিমের বিস্তর ফারাক। অস্কার যখন চার বিদেশি নিয়েই খেলার সুযোগ পাচ্ছেন, তখন কিবুর হাতে মাত্র দুই বিদেশি। আরও দুই বিদেশি ব্রাইট ও সানডের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেলেও ভিসা সমস্যায় তারা আসেননি।
ফলে কোর্তাসা আর লুকাকে রেখেই টিম সাজাতে হবে কিবুকে। মির্শাদ, সাইরুয়াতকিমা, জবি, নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, হোলিচরণ নার্জারিরা তো আছে তাদের দিয়েই দল সাজাচ্ছেন কিবু।
ডুরান্ড সেমিফাইনালে খেলতে নামার আগে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আসেন ডায়মন্ড হারবার এফসি হেড কোচ কিবু ভিকুনা ও ফুটবলার জবি জাস্টিন। ডুরান্ড সেমিফাইনালে খেলতে নামার আগে কিবু ভিকুনার গলায় ইস্টবেঙ্গলের দলগত সংহতির প্রশংসা শোনা গেল।ভিকুনা বলেন, ডার্বি হারলেও দলগত শক্তির দিক দিয়ে মোহনবাগান সেরা,তবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের শক্তির পার্থক্য ক্রমশ কমছে এবারে,ইস্টবেঙ্গল-মোহনবাগান-নর্থ ইস্ট ইউনাইটেড”চলতি মরশুমে তিন শক্তিশালী দলইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি সম্মান সর্বদা বহাল থাকবে এমনটাই জানিয়েছেন জবি জাস্টিন
প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই চমক দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পায়। শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কোয়ার্টার ফাইনালে স্থান করে নিতে অসুবিধা হয়নি ডায়মন্ড হারবারের।যদিও তারপরে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ডায়মন্ড হারবার। তাই ম্যাচটা যে একেবারেই সহজ হবে না তা ভাল মতই জানেন কিবু।
গত দুই মরশুম ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে তারা। মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু বিকুনিয়ার অধীনে রীতিমতো দৌড়চ্ছে ডায়মন্ড হারবার। এ বারে লুকা মাজসেনের মতো বিদেশিদের নিয়ে আরও শক্তিশালী দল গড়েছে তারা।এবার ডুরান্ড কাপের ফাইনাল খেলার হাতছানি তাদের সামনে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে