পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ টানটান উত্তেজনায় চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছিল। যে ম্যাচের সমাপ্তি হতে পারত রুদ্ধশ্বাস, সেই ম্যাচে বৃষ্টি এসে দিয়ে খেলায় বাদ সাধলেও ডিএলএস নিয়মে জয়ী হল ভারত। ৪ রানে জিতল ভারত ।
৫ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ডিএলএস মেথডে ৪ রানে জয়ী হয়েছে ভারত। আজ ওয়েলিংটনে অনুষ্ঠিত এই লো-স্কোরিং থ্রিলারে বৃষ্টির কারণে খেলা পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি এবং ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে জয়ী ঘোষিত হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন নিউজিল্যান্ডকে ১৩৪ রানের অলআউট করে দেয় ভারত। ডারেন মিচেল করেন ৫৫ রান। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন গুরনুর ব্রার। তিনি ৩০ রানে চার উইকেট দখল করেন। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ রান করলে বৃষ্টি এসে খেলা পন্ড করে দেয়। সে সময় ভারতীয়দের হয়ে একাই লড়াই চলাচ্ছিলেন কে এল রাহুল। তিনি ২৬ রানে অপরাজিত ছিলেন। রোহিত শর্মা ২৩,শ্রেয়াস আইয়ার ৩০ রান করেন। শুভমান গিল প্রথম বলেই আউট হয়ে যান। বিরাট কোহলি ও মাত্র ৭ রান করেন। ভারত নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
৪ রানে জিতল ভারত
আরও পড়ুন বিরাটকে স্পর্শ করা কে এল রাহুলের ক্যাপ্টেনসিতে দক্ষিণ আফ্রিকায় ভারতের ওডিআই সিরিজ জয়


More Stories
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়
দুরন্ত আকে লোবা, বড় ব্যবধানে জয় লাল হলুদের