Home » ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স

ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স

Oplus_131072

সময় কলকাতা : চমকের নাম প্রিন্স, ভারতীয় ক্রিকেটের নতুন রাজকুমার পেস তারকা প্রিন্স যাদব। সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ইতিমধ্যেই প্রতিশ্রুতির ছাপ রাখছেন প্রিন্স যাদব। নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যখন ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার প্রচুর ড্রাম দিয়ে খেলছেন তখন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের তুরূপের তাস হয়ে উঠলেন প্রিন্স। চার ওভারে মাত্র ৩০ রান দিলেন। বারবার নজর কাড়লেন নিখুঁত বোলিং করে। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নজর কেড়েছিলেন প্রিন্স। ঘরোয়া ক্রিকেটে তিনি দিল্লি দলের প্রতিনিধিত্ব করেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলে নির্বাচকদের চোখে পড়েছিলেন তিনি । ২০২৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই (ODI) এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20I) ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

উইকেট টু উইকেট বোলিং এবং পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করার ক্ষমতার জন্য পরিচিত প্রিন্স নিউজ নিউজিল্যান্ডের মাঠে প্রমাণ রাখলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

About Post Author